Sunday, June 14, 2026

কৃষক আন্দোলনের বর্ষপূর্তি , ২৬ নভেম্বর থেকে দেশজুড়ে শুরু হবে চড়া সুরে বিরোধিতা

Date:

Share post:

কেন্দ্রের কৃষি আইনের (Farmers law) বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালাচ্ছেন কৃষকরা । আগামী ২৬ নভেম্বর সেই আন্দোলনেরই এক বছর পূর্ণ (celebrating one year of farmers agitation)হতে চলেছে। আর তার প্রাক্কালে কৃষক সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আন্দোলন আরো জোরদার হবে। যতক্ষণ না কেন্দ্র তিনটি আইন প্রত্যাহার করছে ততদিন আন্দোলন চলবে ।

এদিকে আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (winter session of Parliament) । আর এদিনই কৃষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষি আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষ্যে সংসদ ভবনের (Parliament) সামনে বিক্ষোভ কর্মসূচি রাখছে কৃষক সংগঠনগুলি। যতদিন ধরে অধিকবেশন চলবে, ততদিন কৃষকরা ট্রাক্টর নিয়ে সংসদ ভবনের বাইরে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ দেখাবে। ফলে কৃষি আন্দোলনের জেরে সংসদের অধিবেশন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

 

কেন্দ্রের তিন কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারের দাবিতে এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) আইনি গ্যারান্টির দাবিতে গত বছরের নভেম্বর থেকে দিল্লির তিন সীমান্তে আন্দোলন শুরু করেছিল পঞ্জাব, হরিয়ানা সহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা।

মঙ্গলবার সংযুক্ত কিসান মোর্চা জানিয়েছে২৬ নভেম্বর থেকেই দেশজুড়ে আন্দোলন শুরু করা হবে। দিল্লির সীমান্তে বিপুল সংখ্যক কৃষক জমায়েত হয়ে বিক্ষোভ দেখাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। ২৮ নভেম্বর মুম্বইয়ের আজাদ ময়দানে একটি মিছিলের আয়োজন করা হবে এবং ২৯ নভেম্বর থেকে সংসদ অধিবেশন শুরু হবে। সংসদ ভবনের সামনে লাগাতার বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে তাদের।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...