Monday, April 6, 2026

১৪ মাস পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলল রিয়ার, ফিরে পেলেন ল্যাপটপ-মোবাইল

Date:

Share post:

২০২০ সালের ১৪ জুন মারা যান বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার পর থেকেই তাঁর মৃত্যু তদন্ত নিয়ে তোলপাড় হয় গোটা দেশ। কাঠগড়ায় তোলা হয় সুশান্তের প্রেমিকা রিয়াকে। সুশান্তকে মাদক সরবরাহ করার অভিযোগে এক মাস জেলে কাটাতেও হয় তাঁকে। অক্টোবরে জামিন পেলেও তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। প্রায় একবছর ধরে নিজের সম্পত্তিতে অধিকার ছিল না রিয়ার। তবে বুধবার মাদক মামলা সংক্রান্ত (এনডিপিএস) আদালতের অনুমতিতে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিরে পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বাজেয়াপ্ত করা ল্যাপটপ এবং ফোনও ফিরে পেলেন রিয়া।

নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিরে পাওয়ার জন্য রিয়া যে আবেদন জমা দিয়েছেন, তাতে তিনি লিখেছিলেন, ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর তাঁর অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি পেশায় একজন মডেল এবং অভিনেতা। নিজের জীবনযাপন চালাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির অত্যন্ত প্রযোজন। পাশাপাশি ভাই সৌভিক চক্রবর্তীর খরচও তাকেই চালাতে হয়। যদিও রিয়ার এই আবেদনের বিরোধীতা করেছিল এনসিবি। কিন্তু অবশেষে আদালতের রায় রিয়ার পক্ষেই যায়।

আরও পড়ুন- ‘ভুলে যাওয়ার রোগ হয়েছে, দিনে এক রাতে এক কথা বলছেন’, রাজ্যপালকে কটাক্ষ অমিত মিত্রের

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...