Saturday, April 4, 2026

১০ বছর পর ফের অভিনয় জগতে সাংসদ, কী বলছেন শতাব্দী

Date:

Share post:

বীরভূমের (Birbhum) মানুষ সমস্ত প্রয়োজনে তাঁকে পাশে পেয়েছেন। তিনি শুধু প্রিয় নেত্রীই নন, অভিনেত্রীও। দক্ষ হাতে সামলাচ্ছেন রাজনীতি। তিনি শতাব্দী রায় (Shatabdi Roy)। এবার দীর্ঘ ১০ বছর পর ফের অভিনয় জগতে ফিরে এলেন তিনি। বাংলা নয়, বলিউডের (Bollywood) হাত ধরে। এটি তাঁর দ্বিতীয় হিন্দি ছবি। এর আগে ১৯৯১ সালে জ্যোতি স্বরূপ পরিচালিত ‘নয়া জহর’ (Naya Jahar) ছবিতে অভিনয় করেন তিনি। সিনে জগতে কামব্যাকের খবর সোশ্যাল মিডিয়ায় স্বয়ং শেয়ার করেছেন শতাব্দী।

দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের (Debaditya Banerjee) পরিচালনায় হিন্দি ছবি ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’-এ (The Jangipur Trial) আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির শুটিং চলছে জঙ্গিপুরে। ছবির প্রেক্ষাপট পুরনো আদালত চালু করা। এই ছবিতে অভিনয় করেছে এক নবাগতা শিশুশিল্পী। তাকে ছবির আকর্ষণ বলা যেতে পারে। অভিনেত্রীর ছোট্ট কন্যা সামিয়ানা (Samiyana Roy)। মায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। এক মন্ত্রীর কন্যার চরিত্রে অভিনয় করছে সামিয়ানা।

আরও পড়ুন: পুরভোটে কংগ্রেসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সমঝোতা! শরিকরা চটে লাল সিপিএমের উপর

অভিনেত্রী, সাংসদ শতাব্দী রায় ছবির শুটিংয়ে এই মুহূর্তে রয়েছেন মুর্শিদাবাদের (Murshidabad) জিয়াগঞ্জে (Jiaganj)।  মঙ্গলবার থেকে জিয়াগঞ্জের  বাড়ি কুঠি  রাজবাড়িতে শুটিং শুরু হয়েছে। এই ছবিতে অভিনয় করছেন কবীর বেদী, জাভেদ জাফরি। তাঁরাও রয়েছেন জঙ্গিপুরে। ১৫ দিন ধরে চলবে শুটিং। বিশাল রাজবাড়ি জুড়ে তৈরি হয়েছে শুটিং ফ্লোর।  রাজনীতি, ব্যস্ততা, এবার দীর্ঘ সময় পেরিয়ে ফের ফ্লোরে। বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল তাঁকে।

কেমন অনুভূতি? শতাব্দী বলেন, ‘‘ফ্লোর আমার অক্সিজেন। এতদিন পরে ফিরে খুব ভাল লাগছে।’’ পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জঙ্গিপুর ট্রায়াল’ একটি সত্যি ঘটনা অবলম্বনে ছবি। দু’ঘণ্টা কুড়ি মিনিটের হিন্দি ছবিতে কোনও গান না থাকলেও সাসপেন্সে ভরা।  ডিসেম্বরেই শেষ হবে শুটিং।’’

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...