Wednesday, June 17, 2026

ফের ধাক্কা খেল শেয়ারবাজার, ৪৩৩ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৯,৯১৯.৬৯ (⬇️ -০.৭২%)
🔹নিফটি ১৭,৮৭৩.৬০ (⬇️ -০.৮০%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পেরিয়ে রেকর্ড গড়েছিল শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হল না। সামান্য আশার আলো দেখিয়ে ফের ধাক্কা খেল দালাল স্ট্রীট। বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এক ধাক্কায় ৪৩৩ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৪৩৩.১৩ পয়েন্ট বা -০.৭২ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৯,৯১৯.৬৯। এনএসই নিফটি (NSE Nifty) -১৪৩.৬০ পয়েন্ট বা -০.৮০ শতাংশ নেমে হয়েছে ১৭,৮৭৩.৬০। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

আরও পড়ুন- দিনভর প্রচার, গোয়ায় নয়া রাজনৈতিক ইনিংস শুরু করলেন লিয়েন্ডার

Related articles

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...

ধাপা এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা মার্লিন গ্রুপ- DRCSC- টিডিএইচ সুইস হোমসের

শহর কলকাতার ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআরের উদ্যোগ...

উদ্ধব শিবিরের সাংসদ-বিধায়ক ভাঙানো চালু রেখেছে বিজেপি! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাউতের

শিবসেনায় ( Shiv Sena) (উদ্ধব শিবির) ভাঙন অব্যাহত। শীঘ্রই উদ্ধব শিবিরের ৭ সাংসদ ও ১৬ জন বিধায়ক দল...