Tuesday, June 16, 2026

ইংল‍্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের (T-20 world cup) ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড ( New Zealand)। এদিন সেমিফাইনালে ইংল‍্যান্ডকে ( England) ৫ উইকেটে হারাল কেন উইলিয়ামসনের দল। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এবং জিমি নিশামের দাপটে উড়ে যায় ইয়ন মর্গ্যানের দল।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে ইংল‍্যান্ড। ইংল‍্যান্ডের হয়ে অর্ধশতরান মইন আলির। ৫১ রান করে অপরাজিত তিনি। ৪১ রান করেন মালান। ২৯ রান করেন জস ব‍াটলার। ৪ রান অধিনায়ক ইয়ন মর্গ‍্যানের। নিউজিল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন সৌদি, মিলনে, সোদি, জিমি নিশাম।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় কেন উইলিয়ামসনের দল। নিউজিল্যান্ডের হয়ে দুরন্ত ব‍্যাটিং ড্যারিল মিচেলের। ৭২ রানে অপরাজিত তিনি। ৪৬ রান করেন কনওয়ে। উইলিয়ামসন করেন ৫ রান। ২৭ রান করেন নিশাম। ইংল‍্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন ক্রিশ ওকস এবং লিভিংস্টোন। একটি উইকেট নেন আদিল রশিদ।

আরও পড়ুন:স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরের জন্মদিন পালন করলেন সচিন তেন্ডুলকর, ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়

 

Related articles

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...

অরিজিতের পথেই প্রীতম, বলিউডকে বিদায় বাঙালি সুরকারের!

প্লেব্যাক ছেড়েছেন অরিজিৎ (Arijit singh), এবার কি সুরের জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সুরকার প্রীতমও? জন্মদিনের রাতে শিল্পীর...

প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না কাশির সিরাপ! জারি নির্দেশিকা

ওষুধের দোকানে আর প্রেসক্রিপশন দেওয়া হবে না কাশির সিরাপ(cough syrups)। মঙ্গলবার নয়া বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয়...

বেআইনি নির্মাণ? অভিষেকের কালীঘাটের বাড়িতে মাপজোক পুরসভার

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে যখন ভবানী ভবনে সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee),...