Wednesday, June 17, 2026

এবার আরও সকাল থেকে মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যাও

Date:

Share post:

এবার আরও সকাল থেকে মেট্রো (Kolkata Metro) পরিষেবা পাবেন যাত্রীরা। সাড়ে সাতটার বদলে সকাল ৭ থেকে শুরু হবে পরিষেবা। শেষ হবে রাত সাড়ে ১০টায়। বাড়ানো হয়েছে ৬টি ট্রেনের সংখ্য়া। ২৬৬টার বদলে এবার থেকে চলবে ২৭২টি ট্রেন। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলবে ১৭৩টি ট্রেন। এবার থেকে ব্যস্ত সময়ে এখন তা কমিয়ে ৫ মিনিট করা হল।

নয়া বিজ্ঞপ্তিতে কলকাতা মেট্রো রেলে কর্তৃপক্ষ (Kolkata Metro) জানিয়েছে, দমদম থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম মেট্রো (Kolkata Metro) ছাড়বে সকাল ৭টায়। অন্যদিকে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে প্রথম মেট্রো (Kolkata Metro) ছাড়বে সকাল ৭টায়।

দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ মেট্রো (Kolkata Metro) ছাড়বে যথাক্রমে রাত ৯টা ১৮ মিনিট এবং সাড়ে ৯টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। শনিবার ২১৪ টার বদলে এবার থেকে ২২০টা ট্রেন চালাবে মেট্রো রেলে কর্তৃপক্ষ।

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...