Monday, April 13, 2026

Bally Municipality: হাওড়া থেকে ফের আলাদা হল বালি পুরসভা,বিধানসভায় প্রস্তাব পাশ

Date:

Share post:

হাওড়া পুরসভা (Howrah Municipal Corporation) থেকে ফের আলাদা হয়ে গেল বালি পুরসভা। আজ, শুক্রবার বিধানসভায় এই মর্মে প্রস্তাব পাশ হয়ে গেল। বালি পুরসভার ১৬টি ওয়ার্ড নিয়ে হাওড়া পুরসভায় ছিল ৬৬টি ওয়ার্ড। আজ বালি পুরসভা আলাদা হয়ে যাওয়ার ফলে আগামী পুর নির্বাচনে হাওড়ায় ভোট হবে ৫০টি ওয়ার্ডে।বিধানসভায় (Assembly) পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘মুখ্যমন্ত্রী নাগরিক পরিষেবা মাইক্রো লেভেলে পৌঁছে দিতে চাইছেন, তাই এই সিদ্ধান্ত’।

সরকারি শিলমোহর পড়ল:
ফলে এরপর থেকে হাওড়া পুরনিগমের আওতায় আর থাকছে না বালি। হাওড়া ও বালি, ২টো পৃথক পুরসভা হবে। প্রসঙ্গত, জানুয়ারি মাসে মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত হয় যে বালি পুরসভা তৈরি করা হবে। হাওড়ার থেকে আলাদা করে দেওয়া হবে। এরপরই আজ সেই সিদ্ধান্তে সরকারি শিলমোহর পড়ল।
কবে হয়েছিল সংযুক্তিকরণ :
প্রসঙ্গত, আগে হাওড়া ও বালি দুটি আলাদা পুরসভা ছিল। কিন্তু ২০১১-তে তৃণমূল সরকার গঠনের পর হাওড়া পুরনিগমের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল বালি পুরসভাকে। ২০১৫-র জুলাই মাসে পৃথক বালি পুরসভার পুরোপুরি বিলোপ ঘটে। তা চলে আসে হাওড়া পুরনিগমের আওতায়। সংযুক্তিকরণের পর বালি পুরসভার ওয়ার্ডেরও পুনর্বিন্যাস করা হয়েছিল। আগে বালি পুরসভায় ছিল ৩৫টি ওয়ার্ড। সংযুক্তিকরণের পর সেই ওয়ার্ড সংখ্যা কমিয়ে ১৬ করা হয়েছিল। তবে ৬ বছরের মাথায় ফের আলাদা করে দেওয়া হল বালি পুরসভাকে।

কেন ফের আলাদা বালি পুরসভা:
বালি পুরসভাকে (Bally Municipality) হাওড়া পুরনিগমের আওতায় নিয়ে আসার পর সেখানকার বাসিন্দাদের বিভিন্ন সরকারি কাজের ক্ষেত্রে অসুবিধার সামনে পড়তে হচ্ছিল। যে কোনও জরুরি প্রয়োজনে বালির বাসিন্দাদের তখন হাওড়ায় ছুটতে হত। সেই সমস্যা সমাধানেই ফের বালিকে আলাদা করার সিদ্ধান্ত।
একই দিনে ভোট চেয়ে নির্বাচন কমিশনে:
তবে হাওড়া পুরসভার সঙ্গে বালি পুরসভারও একই দিনে ভোট চেয়ে নির্বাচন কমিশনে (Election Comission) চিঠি দিয়েছেন বালির প্রাক্তন কাউন্সিলররা। হাওড়ার পুরনিগম থেকে বালি পুরসভা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বালির ১৬ টি ওয়ার্ডে আপাতত ভোট হচ্ছে না বলে প্রশাসনিক সূত্রের জানা গিয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্য:
রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে হাওড়ার মোট ৬৬ টি ওয়ার্ডের মধ্যে ৫০টি ওয়ার্ডে ১৯ ডিসেম্বর পুর নির্বাচন হবে। বাকি ১৬ টি ওয়ার্ড নিয়ে আলাদা করে বালি পুরসভা গঠিত হবে। সেখানে কবে ভোট হবে তা পরে ঠিক করা হবে।

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...