Tuesday, June 23, 2026

Budge Budge bomb blust : ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল বজবজ, মৃত এক

Date:

Share post:

ভয়ঙ্কর বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে উঠল বজবজ (Budge Budge) পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড। একটি পরিত্যক্ত বাড়িতে এই বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ির চালও ভেঙে পড়ে। স্থানীয় হাজি মহসিন রোডে এই বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার দুপুরে বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় গোলাম মেহেবুব (৪৪) নামে এক ব্যক্তির। জানা গিয়েছে, ওই ব্যক্তি এলাকায় পাগলা দিলীপ নাম পরিচিত।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিএসপি (শিল্প) নিরূপম ঘোষের নেতৃত্বে বজবজ থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথাও বলেন তদন্তকারীরা।
বজবজ থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই বিষয়ে বজবজ পুরসভার পুর প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান শেখ লুৎফর হোসেন জানান, কী ভাবে এই বিস্ফোরণ ঘটল তা বলতে পারব না। তবে নমাজ পড়ে এসে খেতে বসেছিলাম। বিকট শব্দ শুনে দৌড়ে এসে দেখি ভাঙাচোরা এই বাড়িতে বিস্ফোরণ হয়েছে। এই এলাকা একেবারেই ফাঁকা। কাউকে যে সন্দেহের তালিকায় আনব সেটাও সম্ভব না। পুলিশ তদন্ত করে বের করুক।

ওই পরিত্যক্ত বাড়িটিতে কেন বিস্ফোরণ হল, তা বোঝা যাচ্ছে না। কোনও দাহ্য পদার্থ নাকি বিস্ফোরক মজুত ছিল ওই পরিত্যক্ত বাড়িটিতে, তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক টিম।

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...