Saturday, April 4, 2026

Kolkata Bookfair: করোনা বিধি মেনে শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ,থিম কান্ট্রি বাংলাদেশ

Date:

Share post:

করোনা সংক্রমণের অনেকটাই কমছে। ছন্দে ফিরছে কলকাতা। সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে বিগত বছর বন্ধ থাকার পরে ২০২২ সালে আবার ফিরছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা(Kolkata International Bookfair)। আগামী ৩১ জানুয়ারি সেন্ট্রাল পার্ক(Central Park) মেলা প্রাঙ্গনে  বইমেলার আয়োজন করা হবে।চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানাল গিল্ড। এবারের বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ(Bangladesh)।উদযাপিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষ। পালিত হবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর, নেতাজি সুভাষচন্দ্র বসু-র ১২৫তম জন্মবর্ষ, সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ এবং ভারতের স্বাধীনতার ৭৫ বছর।

আরও পড়ুন:Viswabharati: ফের বিশ্বভারতীতে বিক্ষোভে পড়ুয়ারা

এবছরের আন্তর্জাতিক বইমেলায় কোভিড বিধি মেনে চলতে হবে। মাস্ক ও করোনার দুটি ডোজ না থাকলে বইমেলায় প্রবেশ করতে পারবে না। এমনকি সংক্রমণ ঠেকাতে ই-পাসের ব্যবস্থা করার কথা ভাবছে গিল্ড। সেইসঙ্গে ভার্চুয়ালি বইমেলা দেখার জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে গিল্ড। সংক্রমণের কারণে অনেকেই বইমেলায় আসতে ভয় পাচ্ছেন। তাই  বিশেষ  প্রযুক্তির সাহায্যে ২০২২ সালে কলকাতা বইমেলা উপস্থিত থাকবে গিল্ডের ওয়েবসাইট এবং সমস্ত সোশ্যাল মিডিয়ায়। যাতে পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে যে কেউ বইমেলা দেখতে পাবেন।

আগামী  ৩১ জানুয়ারি থেকে বইমেলা শুরু হওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandyopadhya)। সম্প্রতি সেই ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত প্রকাশক ও বইপ্রেমীরা। প্রকাশকদের একাংশের মতে, গত বছর থেকে অফলাইনে বই কেনাবেচা কার্যত তলানিতে এসে ঠেকেছে। সেই সঙ্গে বইমেলাও আয়োজিত হয়নি। তাই আর মাত্র দু’মাসের মধ্যে বইমেলা আয়োজিত হতে চলেছে, এ কথা জেনে তাঁরাও প্রস্তুতি নিতে শুরু করেছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...