Monday, April 6, 2026

Sc EastBengal: ইস্টবেঙ্গলের নতুন অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য্য

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক দিন। তারপরই শুরু হতে চলেছে আইএসএল ( Isl )। তার আগে জোর কদমে প্রস্তুতি ব‍্যস্থ সব দল। এদিন অধিনায়কের নাম ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল ( sc eastbengal)। শনিবার আসন্ন আইএসএলে এসসি ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দেবেন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য( arindam bhattacharya)। শনিবার আনুষ্ঠানিক ভাবে এই খবর জানিয়ে দেওয়া হল। অরিন্দমের ডেপুটি নির্বাচিত হয়েছেন অস্ট্রেলীয় সেন্ট্রাল ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা। প্রসঙ্গত, এটিকে মোহনবাগান ছেড়ে এ বছরেই ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন অরিন্দম। গতবারের আইএসএলে সবুজ-মেরুনের তিন কাঠির নিচে দুর্দান্ত গোলকিপিং করেছিলেন তিনি। যার পুরস্কার হিসেবে গোল্ডেন গ্লাভস ট্রফি জিতেছিলেন।

এই প্রথমবার প্রিয় ক্লাবের জার্সি গায়ে চাপাবেন। তাও আবার অধিনায়ক হিসেবে। উচ্ছ্বাস ও আবেগে ভাসছেন অরিন্দম নিজেও। তিনি বলেন, ‘‘আমার কাছে এটা বিরাট সম্মান। আমার পরিবারের জন্যও এটা সম্মানের বিষয়। কারণ আমার বাড়ির সবাই ইস্টবেঙ্গল সমর্থক। তবে এতে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আমি সবার প্রত্যাশা পূরণের জন্য নিজেকে উজাড় করে দেব। কথা দিচ্ছি, দলকে সামনে থেকে নেতৃত্ব দেব।’’

অরিন্দমকে যিনি দলের নেতা বেছেছেন, সেই হোসে মানোলো দিয়াজ বলছেন, ‘‘অরিন্দমের মধ্যে দলকে নেতৃত্ব দেওয়ার যাবতীয় গুণ রয়েছে। আর টমিস্লাভ সহজাত নেতা। আমি ওদের নির্বাচনে খুশি। বিশেষ করে, অরিন্দম দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলার সুবাদে ভাল করেই জানে এসসি ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবকে নেতৃত্ব দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। টমিস্লাভও অত্যন্ত অভিজ্ঞ।’’

আরও পড়ুন:Sanju Samson: কেরলের তরুণ ফুটবলারকে সাহায্য করতে এগিয়ে এলেন সঞ্জু স‍্যামসন

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...