Wednesday, June 24, 2026

নাম বদলের রাজনীতি এবার মধ্যপ্রদেশেও, হাবিবগঞ্জ স্টেশন হবে রানি কমলাপতি

Date:

Share post:

নামে সংখ্যালঘু ছোঁয়া, যার জেরে এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে বদলে যেতে চলেছেন অত্যাধুনিক মানের রেলওয়ে স্টেশন হাবিবগঞ্জের(Habibganj) নাম। ইতিমধ্যে মধ্যপ্রদেশ(MadhyaPradesh) সরকারের তরফে কেন্দ্রের কাছে এই সংক্রান্ত আবেদন পাঠানো হয়েছে। যেখানে দাবি করা হয়েছে ভোপালের হাবিবপুর রেলওয়ে স্টেশনের নাম বদলে তা করা হোক রানি কমলাপতির(Rani kamalapati) নামে।

জানা গিয়েছে, রাজ্য পরিবহণ দপ্তরের তরফে স্টেশনের নামবদলের দাবি জানিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবকে চিঠি লেখা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই বদলে যাবে এই স্টেশনের নাম। প্রসঙ্গত, হবিবগঞ্জ স্টেশন হল দেশে পিপিপি মডেলে আন্তর্জাতিক মানের প্রথম স্টেশন। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে পিপিপি মডেলে হবিবগঞ্জ নতুন টার্মিনাল তৈরি করা হয়েছে। পাশাপাশি যাত্রী সুবিধার থেকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই স্টেশনে। আগামী ১৫ নভেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যপ্রদেশ সফরে অত্যাধুনিক মানের এই স্টেশনের উদ্বোধন করবেন তিনি। তার আগেই স্টেশনের নামবদলের দাবি উঠেছে বিজেপির তরফে।

আরও পড়ুন:Kangana Ranaut: বিতর্কিত মন্তব্যের জের! এবার কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের টিটাগড় থানায়

উল্লেখ্য, ষোড়শ শতাব্দীতে ভোপাল এলাকা গোণ্ড শাসকের অধীনে ছিল। অনেকেই বলেন, গোণ্ড রাজা সুরজ সিংয়ের ছেলে নিজামশাহর সঙ্গে রানি কমলাপতির বিবাহ হয়েছিল। রানি কমলাপতি তাঁর সারা জীবন বীরাঙ্গনা হিসেবে আক্রমণকারীদের সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছিলেন। এই কারণে হবিবগঞ্জ রেল স্টেশনের নাম গোণ্ড রানি কমলাপতির নামে করার দাবি তুলেছেন স্থানীয় বিজেপি নেতারা। পাশাপাশি স্টেশনের বর্তমান নাম হাবিবগঞ্জ রাখা হয়েছিল হাবিব মিয়ার নামে। তার আগে স্টেশনটির নাম ছিল শাহপুর। ১৯৭৯ সালে হবিব মিঞা স্টশন সম্প্রসারণের জন্য নিজের জমি দান করেছিলেন। তারপরেই স্টেশনের নাম হয় হবিবগঞ্জ।‌‌

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...