Sunday, April 12, 2026

Goa TMC:ত্রিপুরার মতো গোয়াকেও গুরুত্ব, অর্পিতার আসনে ফালেইরোকে জিতিয়ে আনছে তৃণমূল

Date:

Share post:

অর্পিতা ঘোষের(Arpita Ghosh) ছেড়ে আসা রাজ্যসভার আসনে প্রার্থী কে হবেন? পদত্যাগের পর থেকেই জল্পনা ছিল তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে। বাবুল সুপ্রিয়(Babul Suprio) থেকে ভোটকুশলী প্রশান্ত কিশোরের নাম শোনা গিয়েছে।

কিন্তু তৃণমূল কংগ্রেস(All India Trinamool Congress) এবার অন্যরকমভাবে ভাবনাচিন্তা করছে। রাজ্যের বাইরে অন্য রাজ্য দখল যে শুধু কাগুজে কথা নয়, তার প্রমাণে নানা পদক্ষেপ করা শুরু হয়েছে। প্রাথমিক পদক্ষেপে সুস্মিতা দেবকে রাজ্যসভায় পাঠানো হয়েছে। ত্রিপুরায় দলের কাজে গতি আনতে এই উদ্যোগ। প্রয়োজনে পরবর্তী সময়ে তাঁকে অসমের কাজেও ব্যবহার করা যাবে। আর গোয়ায় ভোট দোরগোড়ায়, আগামী ফেব্রুয়ারিতে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তৃণমূলের নির্বাচনী নানা উদ্যোগ। লিয়েন্ডার পেজ গোয়া তৃণমূলে যোগ দিয়ে প্রচারে ঝড় তুলেছেন। সেই কাজে গতি আনতেই লুইজিনহো ফালেইরোকে(Luizinho Faleiro) রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। ফালেইরো শুধু গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী নন, তিনি সাত বারের বিধায়ক। রাজ্যে তাঁর যথেষ্টই প্রভাব। দল তাঁর উপর ভরসা করছে। তাই তাঁকে গুরুত্ব দিয়ে তৃণমূল গোয়াবাসীকে বোঝাতে চায়, তারা গোয়াকে কতখানি  গুরুত্ব দিচ্ছে।

ইতিমধ্যে শনিবার সকালেই কলকাতায় চলে এসেছেন ফালেইরো। গোয়া নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূল কংগ্রেসের। সম্ভবত শনিবারের বৈঠকেই প্রার্থীর নাম ঘোষণা করা হবে। ২৯ তারিখে ভোট। তার আগে সম্ভবত মঙ্গলবার মনোনয়ন জমা দেবেন ফালেইরো।

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...