Saturday, June 27, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আসন্ন আইএসএলে এসসি ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দেবেন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। শনিবার আনুষ্ঠানিক ভাবে এই খবর জানিয়ে দেওয়া হল। অরিন্দমের ডেপুটি নির্বাচিত হয়েছেন অস্ট্রেলীয় সেন্ট্রাল ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা।

২) রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নিলেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া, ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী, ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালী রাজ-সহ ১২ জন ক্রীড়াবিদ।

৩) রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দের কাছ থেকে অর্জুন পুরস্কার পেলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। শিখর ধাওয়ান ছাড়াও এদিন অর্জুন পুরস্কার পান হকি খেলোয়াড় মণিকা, বন্দনা কাটারিয়া, কবাডি খেলোয়াড় সন্দীপ নরওয়াল, শুটার অভিষেক বর্মা।

৪) করোনার টিকা না নেওয়ার জন‍্য সাময়িক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তামিলনাড়ু ও ভারতীয় দলের ব্যাটার মুরলী বিজয়। সূত্রের খবর, করোনার টিকা নিতে রাজি নন বিজয়। চান না জৈব বলয়ে থেকে ক্রিকেট খেলতেও। তাই ক্রিকেট থেকেই সাময়িক ভাবে সরে দাঁড়ালেন ভারতীয় এই ক্রিকেটার।

৫) জল্পনার অবসান। ঘরের ছেলে ফিরলেন ঘরে। দীর্ঘ পাঁচ বছর পর এফসি বার্সেলোনায় ফিরলেন ড্যানি আলভেস শুক্রবার এমনটাই টুইট করে জানান হয় বার্সেলোনার তরফ থেকে। চলতি বছরের সেপ্টেম্বরে ব্রাজিলের সাও পাওলো ক্লাব ছেড়েছিলেন আলভেস।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...