Sunday, June 14, 2026

Rail Ticket:আগামী সাত দিন কাটা যাবে না রেলের টিকিট, কেন জানেন?

Date:

Share post:

আগামী সাত দিন কাটা যাবে না রেলের টিকিট। পূর্ব রেলওয়ের প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের আপগ্রেডেশনের কাজ চলবে। তাই আজ থেকে আগামী সাতদিন ছ’ঘণ্টা করে রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত রেলের রিজার্ভেশন সংক্রান্ত সমস্ত অনলাইন পরিষেবা বন্ধ থাকবে। যদিও ওই নির্দিষ্ট সময় ছাড়া দিনের বাকি সময় স্বাভাবিক পরিষেবাই পাবেন সাধারণ মানুষ।

প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম বা পিআরএসে প্রায়ই আপগ্রেডেশনের প্রয়োজন হয়। আজ থেকে তার সেই আপগ্রেডেশন বা আধুনিকীকরণের কাজ শুরু হবে।তাই কাজ চলাকালীন অনলাইনে কোনও টিকিট কাটা যাবে না। কোনও টিকিটের স্ট্যাটাসও অনলাইনে দেখা যাবে না। তাই কোনও যাত্রী যদি টিকিট কাটতে চান তা হলে তাঁকে সাড়ে ১১টার আগে টিকিট কেটে নিতে হবে। না হলে ভোর সাড়ে ৫টার পর আবার টিকিট কাটতে পারবেন। তবে সংরক্ষিত টিকিট কাটার ক্ষেত্রেই এই নিয়ম বলবৎ থাকবে।

বর্তমানে রেলের অধিকাংশ পরিষেবাই অনলাইন মাধ্যমে হয়। টিকিট কাটা, তালিকা তৈরি করা, ওয়েটিং লিস্ট আপলোড করা সবটাই প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমে হয়।আপগ্রেডেশন চলাকালীন যাত্রীরা ওই নির্দিষ্ট সময়ে কোনওরকম টিকিট কাটতে পারবেন না। ফলে সমসযায় পড়বেন যাত্রীরা।
এমনকি রেলও নিয়ম মেনেই তাদের বিভিন্ন কাউন্টারে রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত দূরপাল্লার ট্রেনের যে টিকিট, যেগুলি আসন সংরক্ষণের জন্য, তা বিক্রি বন্ধ রাখবে। তবে এই সময়ের মধ্যে কেউ চাইলে ১৩৯ পরিষেবা পেতে পারেন। অর্থাৎ এই নম্বরে ডায়াল করে ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স সিস্টেম বা আইভিআরএস (IVRS) পরিষেবা পাবেন।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...