Tuesday, June 23, 2026

Weather Forecast:নিম্নচাপের ভ্রুকুটি, আকাশের মুখভার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

নিম্নচাপের জেরে সকাল থেকেই মুখভার আকাশের। রোদের দেখা মেলেনি। কলকাতাতে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস তৈরি হয়েছে।

আরও পড়ুন:Rail Ticket:আগামী সাত দিন কাটা যাবে না রেলের টিকিট, কেন জানেন?

আবহাওয়া দফতর সুত্রের খবর, আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া নদিয়া, বীরভূম ও দুই বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে হাওড়া,হুগলি ও কলকাতায়। তবে ভারী বৃষ্টি হবে  দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উপকূলবর্তী জেলাতেও।

এদিকে নিম্নচাপের জেরে গত শুক্রবার থেকেই বৃষ্টি হচ্ছে। আজ, সপ্তাহের শুরুতেও কলকাতার একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। ফলে ফের শীত শীত ভাব অনুভূত হচ্ছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা আরও বেশ কিছুটা কমবে।আগামীকাল থেকে নিম্নচাপ কেটে গেলে বাধাহীনভাবে উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশ করতে পারে। যার জেরে শুরু হতে পারে শীতের ইনিংস।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...