Saturday, June 27, 2026

India-New Zealand : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম‍্যাচ জিতলেও, দলের খেলায় খুশি নন ভারত অধিনায়ক রোহিত শর্মা

Date:

Share post:

গতকাল ভারত-নিউজিল‍্যান্ড (India- new Zealand) টি-২০ ( T-20) সিরিজের প্রথম ম‍্যাচে জয় পেয়েছে ভারত ( india)। এই ম‍্যাচ থেকেই টি-২০ ফর্মাটে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে শুরু করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে জয় পেলেও, দলের খেলায় খুশি নন রোহিত। বললেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেমন ভাবে জিততে চেয়ে ছিলাম, সেটা হলো না।

ম‍্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে রোহিত বলেন,” যতটা সহজে জিতব ভেবেছিলাম ততটা সহজ হয়নি কাজটা। এই ম্যাচ ছেলেদের কাছে একটা দারুণ শিক্ষা দিয়ে গেল। ওদের বুঝতে হবে যে, ম্যাচ পরিস্থিতি অনুযায়ী কখন কী করতে হবে। সব সময় শুধু ধুমধাড়াক্কা মারলেই চলবে না। এই শিক্ষা পরবর্তী ম‍্যাচে কাজে লাগবে।”

এর পাশাপাশি রোহিত আরও বলেন,” অধিনায়ক হিসেবে, যে ভাবে ম্যাচটা শেষ হয়েছে তাতে আমি খুশি। একটা ভাল ম্যাচ খেললাম। অনেকে এই সিরিজে খেলছে না। কিন্তু বাকিদের কাছে এই সিরিজ নিজেদের তুলে ধরার ভাল সুযোগ। এক সময় মনে হচ্ছিল নিউজিল্যান্ড ১৮০ রানের বেশি তুলে দেবে। কিন্তু দলের দুরন্ত বোলিং পারফরম্যান্সের কারণে সেই রান তুলতে পারেনি নিউজিল্যান্ড।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...