Tuesday, June 23, 2026

Ulltodanga flyover maintenance: রক্ষণাবেক্ষণের জন্য টানা চার দিন বন্ধ উল্টোডাঙা উড়ালপুল

Date:

Share post:

জরুরি রক্ষণাবেক্ষণ (Ulltodanga flyover maintenance) প্রয়োজন। তাই টানা চার দিন বন্ধ রাখা হচ্ছে উল্টোডাঙা উড়ালপুল। তবে সবটা নয় শুধুমাত্র উল্টোডাঙা উড়ালপুলের কলকাতামুখী লেন। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। কেএমডিএ-র তরফে জানানো হয়েছে উড়ালপুলটির স্বাস্থ্যপরীক্ষা হবে। কোথায় কতটা কী মেরামতির প্রয়োজন তা খতিয়ে দেখা হবে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই উল্টোডাঙা উড়ালপুল বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে । এয়ারপোর্টগামী গাড়িগুলিকে উল্টোডাঙা -হাডকো মোড় দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ইএম বাইপাসমুখী গাড়িগুলি যাচ্ছে উড়ালপুলের নিচে দিয়ে। কাজের দিনে সপ্তাহের মাঝখানে এভাবে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পথ বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তি শিকার।

এদিকে কেএমডিএ-র তরফে জানানো হয়েছে শুধু উল্টোডাঙা উড়ালপুলের নয়, রক্ষণাবেক্ষণের প্রয়োজনে এ খুব শীঘ্রই মহানগরের (Kolkata) আরো পাঁচটি ব্যস্ত উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হবে । খতিয়ে দেখা হবে তাদের ভারবহন ক্ষমতা। তার জন্য নভেম্বরের শেষ থেকে ধাপে ধাপে বন্ধ করা হবে উড়ালপুলগুলি (Flyover)। পাঁচটি উড়ালপুল হলো পার্কস্ট্রিট , আচার্য জগদীশচন্দ্র বসু রোড, গড়িয়াহাট, চিৎপুর লকগেট ও নাগেরবাজার উড়ালপুল। মঙ্গলবার হুগলি রিভার ব্রিজ কমিশনার্স -এর অফিসে লালবাজারের পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা।

বৈঠকে আলোচনা হয়েছে দীর্ঘ সময় ধরে পাঁচটি উড়ালপুল বন্ধ রাখলে যানজটে চূড়ান্ত হয়রানির শিকার হবেন নিত্যযাত্রীরা। ধাপে ধাপে বন্ধ থাকলেও ট্র্যাফিক সামলানো যাবে কীভাবে? লালবাজারের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্র থেকে রবিবার পর্যন্ত আড়াই দিন বন্ধ রেখে উড়ালপুলগুলির রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় পরীক্ষা করা যেতে পারে । শুধুমাত্র আচার্য জগদীশচন্দ্র বসু রোড ফ্লাইওভারটি অত্যন্ত ব্যস্ত বলে সেটিকে টানা বন্ধ রাখা যাবে না। প্রতিদিন ঘুরিয়ে-ফিরিয়ে ৮ ঘণ্টা করে বন্ধ রেখে তার প্রয়োজনীয় মেরামতির কাজ সারতে হবে।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...