Thursday, March 26, 2026

বিজেপি প্রমাণ করলো ত্রিপুরার জঙ্গলরাজ চলছে: হামলার পর আরেক সভা থেকে সরব কুণাল

Date:

Share post:

লাগাতার হামলা, আক্রান্ত প্রার্থী, তবে পিছু হটার পাত্র নয় তৃণমূল। আগরতলার ইন্দ্রনগরে তৃণমূলের(TMC) সভা মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর কর্নেল চৌমহনীর সভামঞ্চ থেকে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। জানিয়ে দিলেন ত্রিপুরাতে যে জঙ্গলরাজ চলছে বিজেপি(BJP) নিজেই তার প্রমাণ দিল।

সন্ধ্যায় আগরতলার ইন্দ্রনগরে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয় ও কুণাল ঘোষের উপস্থিতিতে সভা ছিল তৃণমূলের। সভা বানচাল করতে মঞ্চের পাশে ডিজে বাজানোর পাশাপাশি গুঁড়িয়ে দেওয়া হয় মঞ্চ। একইসঙ্গে তৃণমূল প্রার্থীকে মারধর ও ভাঙচুর করা হয়েছে পার্শ্ববর্তী একাধিক বাড়ি। বিজেপির গুন্ডাবাহিনী হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। এই হামলা চলাকালীন ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও, তারা নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ। এই হামলার পরই পার্শ্ববর্তী আরেকটি সভামঞ্চে দাঁড়িয়ে সেই প্রসঙ্গ তুলে ধরে কুণাল ঘোষ বলেন, “পুলিশের অনুমতি নেওয়া সভা বিজেপি করতে দিল না। আমরা সভা করে কি বলতাম? ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ। যারা এটা শুনতো তাদের কেউ হয়তো বিশ্বাস করত, কেউ করত না। কিন্তু সভামঞ্চে হামলা চালিয়ে বিজেপি প্রমাণ করলো ত্রিপুরাতে জঙ্গল রাজ চলছে।”

এখানেই থেমে থাকেনি কুণাল ঘোষ। সুর চড়িয়ে তিনি আরো বলেন, “ত্রিপুরার মাটিতে এখন একটাই মন্ত্র চুপচাপ তৃণমূলে ছাপ। আপনাদের বাড়ির বাইরে বেরোতে হবে না, তৃণমূলের সভায় যোগ দিতে হবে না, হামলার শিকার হতে হবে না, শুধু একটাই মন্ত্র মাথায় রাখবেন চুপচাপ তৃণমূলে ছাপ।” তিনি আরো বলেন, বিজেপি তৃণমূলকে ভয় পেয়েছে, বুঝে গিয়েছে গোটা রাজ্যে অরাজকতা সৃষ্টি করা এই বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী কে! আর তাই আমাদের ওপর হামলা চালানো হচ্ছে। অমিত শাহের আসার কথা ছিল আগরতলায়। কিন্তু সেই সভা বাতিল করেছে। কারণ ওদের রিপোর্ট বলছে অমিত শাহ আসলে বিজেপি গো হারা হারবে।”

আরও পড়ুন- Bally Municipality: বালির পুর পরিষেবা বাড়াতে উদ্যোগী নয়া প্রশাসক তরুণ ভট্টাচার্য

এছাড়াও এদিনের সভায় থেকে তৃণমূল নেতা আরও বলেন, বাংলার মানুষ কন্যাশ্রী পায়, স্বাস্থ্যসাথী পায়, লক্ষীর ভান্ডার পায়। তাহলে ত্রিপুরার মানুষ কেন তা থেকে বঞ্চিত হবে। আমাদের একটা সুযোগ দিন। এদিনের সভা থেকে বাম এবং কংগ্রেস সমর্থকদেরও তৃণমূলে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন- Soumitra Khan: “লোকসভায় মেরেকেটে ৩টি আসন পাবে বিজেপি”, সৌমিত্র খাঁ-এর গোপন অডিও ক্লিপ ফাঁস

Related articles

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...