Monday, April 6, 2026

School service commission: রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা, শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরেও অবস্থানে এসএসসি চাকরি চাকরিপ্রার্থীরা

Date:

Share post:

মেয়ো রোডে এসএসসি (School service commission) চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভে মদত বিজেপির। শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরেও ধরনায় SSC-র চাকরিপ্রার্থীরা।

ফের ধরনায় এসএসসির চাকরি প্রার্থীরা। শিক্ষামন্ত্রী আশ্বাসের পরেও এই অবস্থান-বিক্ষোভ বিরোধীদের মদত স্পষ্ট। রাজনৈতিক উত্তেজনা তৈরি করতেই চাকরিপ্রার্থীদের গেরুয়া শিবির উস্কানি দিচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratyo Basu) জানিয়েছেন, আইনি জটিলতা কাটলেই স্কুল সার্ভিস কমিশন (Ssc) বা এসএসসি-র মাধ্যমে রাজ্যে ১৫,০০০ শিক্ষক নিয়োগ করা হবে।

পুজোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Chief Minister Mamata Bandyopadhyay) যত দ্রুত সম্ভব শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন। এদিকে নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে ধর্মতলার মেয়ো রোডে অবস্থান-বিক্ষোভে বসেছেন এসএসসি চাকরিপ্রার্থীরা। শনিবার বিক্ষোভকারীদের অবস্থান মঞ্চে এসে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দলের তরফ থেকে তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। সৌগত রায় অবশ্য সুকান্ত মজুমদারের এই অবস্থান মঞ্চে গিয়ে সমর্থন জানানোকে ‘রাজনীতি করছেন’ বলে কটাক্ষ করেছেন।

বেশ কয়েক বছর ধরেই রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া(Teachers Recruitment Process) ব্যাহত হয়েছে । কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) একের পর এক মামলা বিচারাধীন থাকায় শিক্ষক নিয়োগ প্রায় থমকেই গিয়েছিল কিন্তু বিধানসভায় শিক্ষামন্ত্রী এই ঘোষণায় আশায় বুক বেধেছেন সকলে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...