Saturday, April 4, 2026

Rohit Sharma: ইডেনে এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা, টপকে যাওয়ার সুযোগ কোহলিকে

Date:

Share post:

আজ ইডেনে ভারত-নিউজিল‍্যান্ড ( india-New Zealand) তৃতীয় টি-২০ ( T-20) ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল (India team) । আগেই সিরিজ পকেটে পুরেছে রোহিত শর্মারা ( Rohit sharma)। সম্ভবত ইডেন ম‍্যাচ যে নিয়মরক্ষার হতে তা বলাই বাহুল্য। তবে ইডেনে এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা। টি-২০ ক্রিকেটে ৩১৪১ রান করে ফেলেছেন তিনি। আর মাত্র ৮৭ রান করলেই টপকে যাবেন বিরাট কোহলিকে। এক্ষেত্রে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রানের মালিক হবেন রোহিত।

ভারত-নিউজিল‍্যান্ড সিরিজে এখনও অবধি ১০৩ রান করেছেন হিটম‍্যান। টি-২০ ক্রিকেটে ৩১৪১ রান করে ফেলেছেন তিনি। আর মাত্র ৮৭ রান করলেই কোহলিকে টপকে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি রানের মালিক হবেন রোহিত। টি-২০ ক্রিকেটে কোহলির রান ৩২২৭। ভারতীয়দের মধ্যে যা সব থেকে বেশি। এখন দেখার রোহিতের পয়া মাঠ ইডেনে বিরাটকে টপকে অনন্য নজির গড়তে পারেন কীনা বিরাট।

তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে রয়েছে ভারত। জয়পুর এবং রাঁচীতে সহজেই ম্যাচ জিতে নিয়েছেন রোহিতরা। রবিবার ইডেনে জিতে ৩-০ করতে মরিয়া ভারতীয় দল।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...