Saturday, April 4, 2026

Canning: ক্যানিংয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু TMC নেতার

Date:

Share post:

ক্যানিংয়ের (Canning) তৃণমূল কংগ্রেস (TMC) নেতাকে গুলি। এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে আসা হলে রবিবার ভোররাতে সেখানে মৃত্যু হয় তাঁর। নিহত অঞ্চল সভাপতির নাম মহরম শেখ (Maharam Sheikh)। দু’জনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ (Police)।

নিহত তৃণমূল (TMC) নেতার পরিবারের দাবি, শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ একদল দুষ্কৃতী অটোয় চড়ে আসে। সেই সময় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা যুব তৃণমূল নেতাকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এরপর বাড়ির সামনেই মাটিতে লুটিয়ে পড়েন মহরম। রক্তাক্ত অবস্থায় তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে (Canning Mahakuma Hospital)। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রেফার করা হয় এসএসকেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অবশেষে ভোররাতে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন: Ariyan Khan: আরিয়ানের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি, সাফ জানাল বম্বে হাইকোর্ট

ঘটনাস্থলে রাত থেকেই পুলিশ তল্লাশি চালাচ্ছে। এলাকা থেকে  দুজনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা কিছু দুষ্কৃতীর নাম পুলিশের কাছে জানিয়েছেন। যদিও পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালাতে গেলে দেখা যায় তারা পলাতক।

উল্লেখ্য, কয়েকমাস আগেও ক্যানিংয়ে (Canning) গুলিবিদ্ধ হয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা (Trinamool Congress Leader) মহরম শেখ। আবারও গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল মহরমের।

পরিবারের সদস্যদের অভিযোগ, মহরম তৃণমূল কংগ্রেসের কর্মী এবং গ্রাম পঞ্চায়েত সদস্য হওয়ায় তাঁর উপর বার বার আক্রমন চালানো হয়। তাদের আরও অভিযোগ এই ঘটনার পিছনে পরিচিত কারোর হাত থাকার সম্ভাবনা রয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...