Tuesday, June 23, 2026

Agartala: ভয় পাবেন না, পাশে আছি: আক্রান্ত দলীয় নেতা-প্রার্থীদের পাশে দাঁড়িয়ে আশ্বাস অভিষেকের

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস, আগরতলা

রবিবার বারবার থানায় দলীয় নেতৃত্বের আক্রান্ত হওয়া, স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিকের (Subal Bhowmik) বাড়ি-গাড়ি ভাঙচুর এবং সায়নী ঘোষকে (Sayani Ghosh) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গ্রেফতারের ঘটনায় রাতেই আগরতলা যেতে চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। কিন্তু বিমানবন্দরের জটিলতার কারণে সেটা করা সম্ভব হয়নি। সোমবার, সকালে আগরতলা পৌঁছেই দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা দেন অভিষেক। বিকেলে সাংবাদিক বৈঠকের পরই তিনি সোজা উপস্থিত হন সুবল ভৌমিকের বাড়িতে। সেখানে রবিবার তাণ্ডব চালায় বিজেপির (Bjp) গুন্ডাবাহিনী। দেখা করে পাশে থাকার আশ্বাস দেন আক্রান্ত তৃণমূল প্রার্থীদের।

রবিবার, গেরুয়া বাহিনীর হামলায় রক্তাক্ত হন তৃণমূলের (Tmc) বেশ কয়েকজন প্রার্থী-নেতা-কর্মী। সকালেই তাঁদের সঙ্গে দেখা করে সবরকম সাহায্যের আশ্বাস দেন অভিষেক। সন্ধেতেও তাঁর ব্যতিক্রম হল না। সুবল ভৌমিকের বাড়ি গিয়ে তৃণমূল প্রার্থী-সহ নেতা-কর্মীদের সঙ্গে দেখা করে মনোবল বাড়িয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, “আপনারা ভয় পাবেন না। আমি সব সময় পাশে আছি। যখনই প্রয়োজন বলবেন, আমি চলে আসব।”

একইসঙ্গে পুরভোটের পোলিং এজেন্টদের বলেন, “যতই বিজেপির তরফ থেকে ভয় দেখানো হোক না কেন, পেয়ে রুখে দাঁড়ান।”

অভিষেক বলেন, ২৫ বছরের বাম শক্তিকে আপনারা ক্ষমতাচ্যত করেছেন। এই কদিনের বিজেপি সরকারকে আপনারা নিশ্চিতভাবেই ক্ষমতা থেকে হটিয়ে দিতে পারবেন। দলের নেতা-কর্মীদের একজোট হয়ে লড়াই করার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের এই ভূমিকায় উজ্জীবিত তৃণমূলের প্রার্থী-নেতা-কর্মীরা। এই বার্তার পরে নতুন করে লড়াইয়ের সাহস পেয়েছেন তাঁরা।

আরও পড়ুন- Election Commission: কোভিড পরিস্থিতি দেখেই কলকাতা-হাওড়ায় পুরভোটের সিদ্ধান্ত: কমিশনের সর্বদলে জানাল TMC

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...