Monday, March 30, 2026

Accident: নাগেরবাজার উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু বাইক আরোহী মহিলার

Date:

Share post:

ফের শহরে ভয়াবহ দুর্ঘটনা। এবার নাগেরবাজার উড়ালপুল। উড়ালপুলের উপর একটি গাড়ি পিছন থেকে এসে ধাক্কা মারে বাইকে। এই ধাক্কায় বাইকের পিছনে বসে থাকা মহিলা উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়েন। সোমবার বিকালের এই ঘটনায় মারাত্মক জখম হয়েছেন দুই বাইক আরোহী। পরে হাসপাতালে মৃত্যু হয় চালকের স্ত্রীর।

প্রত্যক্ষদর্শীদের দাবি, নাগেরবাজার থেকে বিমানবন্দরের দিকে বেপরোয়া ভাবে যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি। সেই সময় বিমানবন্দরের দিক থেকে লেক টাউনের দিকে বাইকে স্ত্রীকে নিয়ে আসছিলেন দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা এক ব্যক্তি। ব্রিজের উপর বেপরোয়া চার চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে ঢুকে পড়ে এবং বাইকটিকে ধাক্কা মারে। এরপর ঘটনাস্থলে বাইক থেকে ব্রিজের নিচে ছিটকে পরে যায় বাইকের পিছনে থাকা মহিলা এবং ব্রিজের উপরেই ছিটকে পড়েন বাইক চালক ওই ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালেই মৃত্যু হয় ওই মহিলা বাইক আরোহীর। মদ্যপ অবস্থায় ওই গাড়ির ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। এই ঘটনায় ইতিমধ্যেই গাড়ির চালক ও গাড়িটিকে আটক করেছে দমদম থানার পুলিশ।

আরও পড়ুন- Sayani Ghosh: ফের ত্রিপুরায় বড় জয় তৃণমূলের, জামিন পেলেন যুব সভানেত্রী সায়নী

Related articles

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...

এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের

শুটিং করতে গিয়ে হঠাৎ তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। রবিবার বিকেলের এই...

টিকিট পাননি বলে এটা নয় যে বিরোধিতা করবেন: কর্মীদের সতর্ক করলেন মমতা

২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু বদল আনা হয়েছে। একদিকে যেমন বেড়েছে নতুন মুখ, তেমনই জায়গা...

ছক ছিল ভারতে হামলার, রাজধানীতে গ্রেফতার লস্কর জঙ্গি

দিল্লিতে গ্রেফতার লস্কর-ই-তইবা জঙ্গি(LeT terrorist) শাব্বির আহমেদ লোন(Shabir Ahmed Lone)। এই জঙ্গি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ...