Monday, April 6, 2026

Coal scam case : কয়লাকাণ্ডে অনুপ , বিনয় এবং বিকাশের ৯.২৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত 

Date:

Share post:

কয়লাপাচার কাণ্ডে (Coal scam case ) অন্যতম ষড়যন্ত্রকারী অনুপ মাজি, বিনয় মিশ্র এবং বিকাশ মিশ্রর (Anup-vinay-Vikash) ৯.২৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। এই বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জমি, গাড়ি, বেনামী সম্পত্তি ও কারখানাও রয়েছে। পিএমএলএ অ্যাক্টে বাজেয়াপ্ত করা হয়েছে এই সম্পত্তি ও টাকা। বিনয় মিশ্রকে বারবার তলব করার পরেও হাজির না হওয়ায় এই পদক্ষেপ বলে ইডি সূত্রে জানানো হয়েছে। আরো সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে।

এর আগে কলকাতায় বিনয় ও বিকাশের কোটি টাকার বাড়ি বাজেয়াপ্ত করেছিল ইডি। ফলে সব মিলিয়ে মোট সাড়ে ১৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হল ইডির তরফে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...