Monday, April 6, 2026

Susmita Dev: ত্রিপুরার মাটি ছাড়ব না, বিজেপিকে হারাবই: ওরিয়েন্ট চৌমোহনীতে পথসভা থেকে বার্তা সুস্মিতার

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) পদযাত্রা এবং সভা আটকাতে বিভিন্ন নিয়ম জারি করছে বিপ্লব দেব (Biplab Dev) সরকার। তার মধ্যেই সোমবার দুপুর দুটোই ওরিয়েন্ট চৌমোহনীতে পথসভা করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সভায় উপস্থিত সাংসদ সুস্মিতা দেব (Susmita Dev), বাংলার মন্ত্রী ব্রাত্য বসু, অর্পিতা ঘোষ, কুণাল ঘোষ-সহ তৃণমূল নেতৃত্ব। ত্রিপুরায় পুরসভায় তৃণমূল প্রার্থীদের প্রচারে তৃণমূলের ইস্তেহার অনুযায়ী সব প্রতিশ্রুতি পালন হবে বলে আশ্বাস দেন সুস্মিতা দেব (Susmita Dev)। তিনি বলেন, ‘নবরত্ন’ প্রতিশ্রুতি পালন করবে তৃণমূল। আগরতলার স্মার্ট সিটি করা বিষয়ে বিজেপির (Bjp) প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন সুস্মিতা।

আরও পড়ুন-Drug case against Amazon: বেআইনিভাবে মাদক লেনদেনের অভিযোগে কাঠগড়ায় অনলাইন সংস্থা আমাজন

তৃণমূলের (Tmc) রাজ্যসভার সাংসদ বলেন, বিজেপির ২০১৮ সালের মিথ্যা প্রতিশ্রুতি নয়। মিসড কল দিয়ে চাকরি নিয়ে মিথ্যা কথা নয়। পশ্চিমবঙ্গের মতো এই রাজ্য নির্বাচনী ইস্তেহার দেওয়া প্রতিশ্রুতি ক্ষমতায় এলে পালন করবে তৃণমূল। তিনি বলেন,

• মহিলাদের জন্য বাস সার্ভিস দেওয়া হবে।
• কর মুক্ত জল।
• জলের এটিএম হবে।
• গ্রাম-শহরের সীমান্তে যাঁরা থাকেন, তাঁদের কষ্ট করে পুরসভায় আসতে হবে না।
• ডেঙ্গু ম্যালেরিয়া মুক্ত করা হবে।
• স্থানীয় ছেলে-মেয়েদের চাকরি হবে করপোরেশনে

এরপরে বিজেপির বিরুদ্ধে সরিয়ে সুস্মিতা বলেন, ত্রিপুরার যুবসমাজকে বাইক বাহিনীর চাকরি দিয়েছে বিজেপি। ৫১ আসনের সব আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল জিতবে, বুঝেই সন্ত্রাস করছে গেরুয়া শিবির। “আমরা কোনও অবস্থাতেই ত্রিপুরার মাটি ছাড়ব না। বিজেপিকে হারাবই। কেউ ভোট দিতে বাধা দিলে জানিয়ে রাখি তোমাদের পার্টির গুণ্ডাদের থেকে ত্রিপুরার মানুষের সংখ্যা বেশি।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...