Sunday, June 28, 2026

Kirti Azad: রাজধানীতে বড় চমক! তৃণমূলে যোগ দিচ্ছেন প্রাক্তন বিজেপি সাংসদ কীর্তি আজাদ

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) দিল্লি সফরের শুরুতেই বড় চমক। তৃণমূলে (TMC) যোগ দিচ্ছেন প্রাক্তন বিজেপি সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। সূত্রের খবর, আজই বিকেলেই দিল্লিতে যোগ দিচ্ছেন কীর্তি।
 ২০১৪-র লোকসভা ভোটে বিহারের (Bihar) দ্বারভাঙা থেকে বিজেপির প্রার্থী হিসেবে জিতেছিলেন কীর্তি। ২০১৯-এ বিজেপি থেকে কংগ্রেসে (Congress ) যোগ দেন। তবে দীর্ঘদিনই তাঁকে সক্রিয় ভাবে কংগ্রেসের রাজনীতিতে দেখা যাচ্ছে না। এক সময় ভারতীয় দলের প্রতিষ্ঠিত ক্রিকেটর কীর্তি আজাদ। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় দলের সদস্য তিনি। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগবৎ ঝা আজাদের পুত্র কীর্তি ক্রিকেট ছেড়ে দেওয়ার পরেই প্রবেশ করেন রাজনীতিতে। বাবার মতোই বিজেপিতে যোগদান তিনি। তবে, দলে থেকেই প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে দিল্লির ক্রিকেট বোর্ড এবং জেলা ক্রিকেটে দুর্নীতির অভিযোগ এনেছিলেন এই প্রাক্তন ক্রিকেটার। এর জেরে বিজেপি তাঁকে বহিষ্কার করে। তারপর তিনি যোগ দেন কংগ্রেসে। তবে কংগ্রেসের টিকিটে তিনি জিততে পারেননি। সক্রিয়ভাবে কংগ্রেসের রাজনীতিতেও দেখা যায়নি তাঁকে।
এবার সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল প্রভাব বিস্তার করার সঙ্গে সঙ্গেই সেই দলে যোগ দিচ্ছেন কীর্তি আজাদ। এর আগে লিয়েন্ডার পেজের মতো বিশ্ব বিখ্যাত টেনিস তারকা জোড়া ফুলের পতাকা হাতে তুলে নিয়েছেন। এর আগে বাংলার লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারি যোগ দিয়েছেন তৃণমূলে। এবার নতুন নাম তালিকায় যোগ হচ্ছে কীর্তি আজাদ।



Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...