Thursday, June 11, 2026

Shilpa shetty-Raj Kundra : বিচ্ছেদ নয় , এক সঙ্গেই আছি বিবাহবার্ষিকীতে বার্তা শিল্পার

Date:

Share post:

কিছুদিন আগেও বলিউডে জোর চর্চা শুরু হয়েছিল যে ‘মেড ফর ইচ আদার কাপল’ শিল্পা এবং রাজের (Shilpa shetty & Raj Kundra ) বিচ্ছেদ অবশ্যম্ভাবী। কারণ পর্নকাণ্ডে (porn case) রাজ কুন্দ্রার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়া, জেলহাজত, আইন-আদালত, দুর্নাম সব নিয়ে শিল্পা মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছেন। আর তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন দুই সন্তানকে নিয়ে আলাদা হয়ে যাবেন । রাজের নয় নিজের রোজগারের টাকায় সন্তানদের বড় করবেন। কিন্তু গতকাল বিবাহ বার্ষিকী উপলক্ষে নিজেদের বিয়ের ছবি পোস্ট করে অত্যন্ত আবেগঘন ভাষায় শিল্পা বার্তা দিয়েছেন ‘রাজ তোমার পাশেই আছি । তোমার সঙ্গেই আছি। ছেড়ে যাব না। ‘

 

১২ বছর আগের বিয়ের স্মৃতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। অভিনেত্রী লিখেছেন, “১২ বছর আগে আমরা এক প্রতিজ্ঞা করেছিলাম। ভাল এবং খারাপ দুই সময়েই একে অন্যের পাশে থাকব। ভগবান ও ভালবাসার উপর বিশ্বাস রেখে পাশাপাশি ১২ বছর… শুভ বিবাহবার্ষিকী কুকি। …”। সেই সঙ্গে তাদের কঠিন সময়ে যারা তাঁদের সঙ্গে ছিলেন তাঁদের সবাইকে ধন্যবাদও জানিয়েছেন শিল্পা। শিল্পার ওই পোস্টে

প্রীতি শুভেচ্ছার বার্তা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা, বন্ধু, অনুরাগী ও শুভানুধ্যায়ীরাও।

Related articles

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...