Friday, April 3, 2026

Cricket Australia: অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক হলেন প্যাট কামিন্স, সহ-অধিনায়ক স্টিভ স্মিথ

Date:

Share post:

অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক হলেন প্যাট কামিন্স(Pat Cummins)শুক্রবার এমনটাই জানান হল ক্রিকেট অস্ট্রেলিয়ার( Cricket Australia)পক্ষ থেকে। সহ-অধিনায়ক হয়েছেন স্টিভ স্মিথ। আগামী অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন প‍্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার ৪৭তম টেস্ট অধিনায়ক হলেন কামিন্স। এই প্রথম অস্ট্রেলিয়া টেস্ট দলে কোনও বোলার পাকাপাকি ভাবে নেতৃত্ব দেবেন।

অধিনায়ক হওয়ার পরই কামিন্স বলেন,” সামনেই অ্যাশেজ সিরিজ। তার আগে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক হতে পেরে আমি সম্মানিত। আশা করব গত কয়েক বছরে টিম পেন যে ধরনের নেতৃত্ব আমাদের দিতে পেরেছে, আমিও সেটা দিতে পারব। এই দলে আমি, স্টিভ স্মিথ-সহ অনেক সিনিয়র ক্রিকেটার আছে। অনেক নতুন প্রতিভাও আছে। আমরা শক্তিশালী একটা দল হিসেবেই খেলব। এটা একটা অপ্রত্যাশিত সুযোগ। এই সুযোগ পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ।”

যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেন টিম পেন। আপাতত ক্রিকেট থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি। এরপরই অস্ট্রেলিয়ার টেস্ট দলের নতুন অধিনায়ক হলেন কামিন্স।

আরও পড়ুন:Shreyas Iyer: অভিষেক টেস্টেই অনন্য নজির গড়লেন শ্রেয়স আইয়ার

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...