Friday, April 3, 2026

Nandigram: বিজেপির হামলায় উত্তপ্ত নন্দীগ্রাম, আক্রান্ত কৃষি আধিকারিক

Date:

Share post:

বিজেপির (BJP) হামলায় উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)।কৃষি দফতরের আধিকারিককে মারধরের অভিযোগ বিজেপির মহিলা সংগঠনের নেত্রীদের বিরুদ্ধে। আক্রান্ত কর্তব্যরত আধিকারিক।

আরও পড়ুন: Punjab: নির্বাচনের আগে অস্বস্তি বাড়ল পাঞ্জাব কংগ্রেসে, এবার অনশনে বসার হুঁশিয়ারি সিধুর

শুক্রবার সকালে কৃষিক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কৃষি দফতরে ডেপুটেশন দিতে যায় বিজেপি। অভিযোগ, বিজেপির মিছিল চলাকালীন কৃষি দফতরের আধিকারিককে লাথি, কিল, চড়, ঘুষি মারেন বিজেপির মহিলা কর্মীরা। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য এলাকায়।

কৃষি দফতর (Department of Agriculture) সূত্রে খবর, স্মারকলিপি জমা দিতে আসেন বিজেপি কর্মীরা। বিজেপির মিছিল দফতরে ঢোকার সময় সেখান থেকে বেরোচ্ছিলেন বরুণ মণ্ডল নামে ওই আধিকারিক। তখনই তাঁর উপর চড়াও হন মহিলারা। বেধড়ক মারধর করা হয় তাঁকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নন্দীগ্রাম (Nandigram) থানার পুলিশ।

আরও পড়ুন: TMC: মেঘালয়ে ভাঙনের পর সুর নরম, তৃণমূলের সঙ্গে জোটে যেতে রাজি কংগ্রেস

প্রশ্ন উঠছে, কর্তব্যরত অবস্থায় কীভাবে একজন সরকারি কর্মী আক্রান্ত হলেন? তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অভিযোগ, এই ঘটনার পিছনে নন্দীগ্রামের বিধায়কের হাত রয়েছে। এলাকায় অশান্তির চেষ্টা করছে বিজেপি অভিযোগ রাজ্যের শাসকদলের।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...