Wednesday, June 24, 2026

Punjab: নির্বাচনের আগে অস্বস্তি বাড়ল পাঞ্জাব কংগ্রেসে, এবার অনশনে বসার হুঁশিয়ারি সিধুর

Date:

Share post:

নির্বাচন যত এগিয়ে আসছে পাঞ্জাব কংগ্রেসে অস্বস্তি বেড়ে চলেছে ততই। এবার রাজ্যের মাদক পাচার সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি জানিয়ে অনশনের হুঁশিয়ারি দিলেন পাঞ্জাবের(Punjab) প্রদেশ কংগ্রেস(Congress) সভাপতি নভজোৎ সিং সিধু(Navjot Singh Sidhu)। স্বাভাবিকভাবেই সিধুর হুঁশিয়ারিতে অস্বস্তি বাড়লো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির (Charanjit Singh Channi)।

বৃহস্পতিবার সিধু সংবাদমাধ্যমের সামনে দাবি জানান, হাইকোর্টে মাদক সংক্রান্ত যে গোয়েন্দা রিপোর্ট রাজ্য সরকার জমা দিয়েছে অবিলম্বে তা প্রকাশ্যে আনতে হবে। শুধু তাই নয় সিধু আরও অভিযোগ করেন, মাদকচক্রের সঙ্গে রাজ্যের বড় বড় মাথা জড়িত রয়েছে। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন ২০১৭ সালে কংগ্রেস যখন পাঞ্জাবে ক্ষমতায় আসে তখন রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাজ্যের মাদক পাচার সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। তবে সে কাজ এখনো হয়নি।

আরও পড়ুন:NFHS:ঐতিহাসিক! দেশে প্রথমবার সংখ্যার হিসেবে পুরুষদের তুলনায় এগিয়ে মহিলারা

এরপরই সিধু বলেন, “সরকার মাদক-রিপোর্ট প্রকাশ্যে না আনলে অনশনে বসব আমি। সাধারণ মানুষকে জানানো দরকার, কেন ওই রিপোর্ট প্রকাশ্যে আনেনি আগের অমরেন্দ্র সরকার। আদালত তো রাজ্য সরকারকে রিপোর্ট প্রকাশ্যে আনতে নিষেধ করেনি।” এদিন ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তথ্য তুলে ধরে সিধু জানান, ২০১৭-২০২০ সালের মধ্যে মাদক সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে দেশে শীর্ষে রয়েছে পাঞ্জাব। বলাবাহুল্য আগামী বছর পাঞ্জাবে নির্বাচনের আগে প্রদেশ কংগ্রেস সভাপতি নভজোৎ সিং সিধু এহেন হুঁশিয়ারিতে স্বাভাবিকভাবেই চাপে পড়লেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...