Monday, April 6, 2026

Newtown Accident:নিয়ন্ত্রণ হারিয়ে বাস স্ট্যান্ডে ধাক্কা, গ্রেফতার গাড়ির চালক

Date:

Share post:

নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা নিউটাউন মিষ্টি হাবের সামনে বাস স্ট্যান্ডে ধাক্কা মারে একটি ট্রাক । দ্রুতবেগে আসতে থাকা  ট্রাকটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই বাস স্ট্যান্ডে ধাক্কা মেরে উল্টে যায় সেটি। যদিও দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:Accident:নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের উপর উল্টে গেল ডাম্পার, মৃত ৪

শুক্রবার সাতসকালেই নিউটাউনের মতো ব্যস্ত এলাকায় এহেন ঘটনা  ঘটায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় কলকাতা। পুলিশ সূত্রের খবর, সকাল সাড়ে ছটায় সেক্টর ফাইভ এর একটি বিপণী থেকে সামগ্রী বোঝাই করে বিমানবন্দরের কার্গোতে যাচ্ছিল ট্রাকটি। তখনই বেসামাল গতির জেরে ঘটে এই দুর্ঘটনা। ট্রাকের চালক দাবি করেছেন তিনি নির্ধারিত গতিসীমার মধ্যেই গাড়ি চালাচ্ছিলেন। ইতিমধ্যেই গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে স্থানীয় ইকোপার্ক থানার পুলিশ। ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কলকাতা পুলিশের আওতায় থাকা রাস্তায় একাধিক স্পিড লিমিটার রয়েছে। নিউটাউনের এই ব্যস্ত এলাকায় রয়েছে স্পিডোমিটার। তা সত্ত্বেও কীভাবে এই দুর্ঘটনার ঘটনা ঘটল তা তদন্ত করছে পুলিশ। নিউটাউনের সিসিটিভি ফুটেজ স্পিডোমিটার দেখে পুলিশ গাড়িটির গতি কত ছিল, কেন এই রকম বেপরোয়া গতিতে যাচ্ছিল গাড়িটি, সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে।

কিছুদিন আগেই চিংড়িহাটা (Chingrighata) অঞ্চলে পর পর দুর্ঘটনা ঘটে। এর জেরে আহত হন বেশ কিছু মানুষ। মৃত্যুও হয় কয়েকজনের। চিংড়িহাটায় দুর্ঘটনা নিয়ে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার  মুখে পড়েন আধিকারিকরা। এরপরই তৎপর হয় কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ। ওই অঞ্চলের দুর্ঘটনা রুখতে একগুচ্ছ পদক্ষেপ নেয় দুই কমিশনারেট।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...