Monday, April 13, 2026

বাইক চালিয়ে প্রচারে নামলেন ফিরহাদ

Date:

Share post:

তিনি রাজ্যের পরিবহণমন্ত্রী। একই সঙ্গে ছিলেন কলকাতা পুরনিগমের মেয়র ও পুরপ্রশাসক। ২৪ ঘন্টা আগেই অবশ্য তিনি পদত্যাগ করেছেন সেই পুরপ্রশাসকের পদ থেকে। কিন্তু দল এবারেও তাঁকে প্রার্থী করেছে ৮২ নম্বর ওয়ার্ড থেকে। রবিবারের সকালে তাঁকে দেখা গেল সেই ৮২ নম্বর ওয়ার্ডেই প্রচার সারতে। তিনি ফিরহাদ হাকিম। এদিন তিনি পায়ে হেঁটে, বাইক চালিয়ে প্রচার সারলেন নিজ ওয়ার্ডে।

রবিবার সকালে ফিরহাদ ৮২ নম্বর ওয়ার্ডে প্রচার সারেন মেয়ে প্রিয়দর্শিনী হাকিমকে সঙ্গে নিয়ে। পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারার পাশাপাশি ই-বাইক চালিয়েও প্রচার কররে দেখা যায় তাঁকে।

প্রচার শেষে তিনি সাংবাদিকদের জানান, ‘পার্থ কংগ্রেসে যায়নি, তৃণমূলেই আছে। কাউন্সিলরদের আমরা এমনি এমনি বাদ দিই না। ইচ্ছে হল বাদ দিলাম, তা নয়। সমীক্ষায় যারা জন সমর্থন হারিয়েছেন, যাদের মানুষের সঙ্গে যোগাযোগ নেই, বা মানুষ যার ওপর রেগে আছেন, সেই কারণেও অনেককে বাদ দেওয়া হয়েছে।’ একই সঙ্গে ত্রিপুরার পুরনির্বাচনের ফলাফল নিয়ে তিনি জানান, ‘ত্রিপুরার ফলাফলই বলে দিচ্ছে সেখানে গণতন্ত্রকে কীভাবে খুন করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায় না মেনে সেখানে কীভাবে সন্ত্রাসের মাধ্যমে ভোট করিয়েছে বিজেপি তা ফলাফলই বলে দিচ্ছে। কিন্তু এই ফলাফলই ২০২৩ এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে কোনঠাসা করে দেবে। হারতে হবে বিজেপিকে। ত্রিপুরার মানুষ বিজেপির সঙ্গে নেই।’

Related articles

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...