Friday, June 26, 2026

KMC VOTE 138: আমি শুধু প্রার্থী, মানুষ ভোট দেবেন দিদিকে দেখেই: ফরিদা পারভিন

Date:

Share post:

“আমি শুধু প্রার্থী। মানুষ ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তাঁর উন্নয়নকে দেখে।” পছন্দের ভোটে দাঁড়িয়েছি প্রতিক্রিয়াতে এমনটাই জানালেন কলকাতা পুরসভার ১৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী ফরিদা পারভিন (Farida Parveen)। নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে ফরিদা পারভিন বলেন, “দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee) ১৩৮ নম্বর ওয়ার্ডে আমাকে প্রার্থী করার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে এটুকু বলতে পারি ওনারা যে গুরু দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছেন, এই ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে এলে তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব।”

আরও পড়ুন-  Road Accident in Nadia: দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর

প্রথমবার ভোটে দাড়িয়ে কি একটু নার্ভাস? ফরিদা পারভিন সেই তথ্য একেবারে উড়িয়ে দিয়ে জানালেন, “নার্ভাস হব কেন? মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। লড়াইয়ের ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে রয়েছেন। এটাই তো আমার কাছে সবচেয়ে বড় সাহস ও জোর। আর আমি যদি সাহস নিয়ে এগিয়ে যেতে না পারি তাহলে তো কর্মী-সমর্থকরা তো দুর্বল হয়ে পড়বে।”

জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? ১৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জানালেন, “১০০ শতাংশ আশাবাদী। মানুষ নিশ্চিন্তে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নকে দেখে ভোট দেবেন। আমাদের কাজ শুধু আগামিদিনে এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে এই শহরকে এগিয়ে নিয়ে যাওয়া।”

সবশেষে ফরিদা পারভিনন জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে আলাদা একটা শক্তি। সকালবেলায় ঘুম থেকে উঠে দলনেত্রীর মুখ ছবিতে দেখলেও আলাদা এনার্জি আসে। কাজ উদ্যম আসে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...