Thursday, March 26, 2026

শীতকালীন অধিবেশনের আগে সর্বদল বৈঠকে বেকারত্ব-মূল্যবৃদ্ধিসহ ১০ ইস্যু তুলল তৃণমূল

Date:

Share post:

সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন(parliament session)। অধিবেশনের আগে রবিবার ডাকা সর্বদল বৈঠক যোগ দিয়েছিলেন কংগ্রেস, তৃণমূল সহ প্রায় সমস্ত বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee) ডেরেক ও’ব্রায়েনরা। এই বৈঠকেই শীতকালীন অধিবেশন উপলক্ষে তৃণমূলের(TMC) তরফে সরকারের কাছে ১০ টি বিষয় তুলে ধরা হয়েছে।

তৃণমূলের তরফের সরকারের কাছে যে দশটি বিষয় তুলে ধরা হয়েছে সেগুলি হল, দেশে বাড়তে থাকা বেকারত্ব, অত্যাবশ্যকীয় পণ্য ও পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির, এমএসপিকে আইনের অন্তর্ভুক্ত করা, দেশের সংসদীয় পরিকাঠামো ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া, বিএসএফের অধিকার ক্ষেত্র, পেগাসাস, করোনা পরিস্থিতি, মহিলাদের সংরক্ষণ, লাভ দানকারী সরকারি সংস্থা গুলির বেসরকারিকরণ আটকানো এবং Do not bulldoze bills (scrutinize bills)। তৃণমূল সূত্রের খবর, এই ১০ ইস্যুতেই এবারের শীতকালীন অধিবেশনে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হবে ঘাসফুল শিবির।

আরও পড়ুন:Babul Supriyo: কলকাতা পুরভোটে খেলা হবে, TMC প্রার্থীর প্রচারে এসে ফুটবল খেললেন বাবুল

তবে বাকি বিরোধী দলগুলি এদিন সর্বদল বৈঠকে উপস্থিত থাকলেও বৈঠক বয়কট করেছে আম আদমি পার্টি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে উপস্থিত হওয়ার আগেই আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং বৈঠক ছেড়ে বেরিয়ে যান। অন্যদিকে সরকারের তরফে জানানো হয়েছে এই শীতকালীন অধিবেশনের শুরুতেই তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করার জন্য একটি বিল আনবে সরকার। এই বিলের পক্ষে-বিপক্ষে তুমুল লড়াই হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Related articles

ফের লকডাউনের পরিকল্পনা করছে মোদি সরকার! ষড়যন্ত্র ফাঁস করে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো

জ্বালানি সমস্যার দোহাই দিয়ে ফের লকডাউনের ষড়যন্ত্র করছে মোদি সরকার। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে দলীয় প্রার্থীদের সমর্থন জনসভা থেকে রাজ্যবাসীকে...

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...