Friday, April 3, 2026

Parlament: আলোচনা ছাড়াই পাশ কৃষি আইন প্রত্যাহার বিল, গান্ধী মূর্তির পাদদেশে ধরনা তৃণমূলের

Date:

Share post:

কোনরকম আলোচনা ছাড়াই সংসদে পাশ হয়ে গেল বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাহার বিল(Farm Laws Repeal Bill, 2021)। সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে আলোচনা ছাড়া এভাবে বিল পাসের ঘটনায় কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ বিরোধীরা। অগণতান্ত্রিক উপায়ে বিল পাসের প্রতিবাদে সোমবার গান্ধী মূর্তি পাদদেশে ধরনায় বসলেন তৃণমূল সাংসদরা(TMC)।

সোমবার কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার(Narendra Singh Tomar) সংসদের তুমুল হাঙ্গামার মাঝেই এই বিল পেশ করেন। এরপরই এই বিল নিয়ে আলোচনার দাবী জানিয়ে সংসদে বিক্ষোভ শুরু করেন বিরোধী সাংসদরা। বিক্ষোভের মাঝেই লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে যায় কৃষি আইন প্রত্যাহার বিল। জানা গিয়েছে, মূলত ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কৃষকদের দাবির পক্ষে সওয়াল করে সেই বিষয়টি এই বিলের সঙ্গে জুড়তে চেয়েছিল বিরোধীরা। পাশাপাশি মৃত কৃষকদের পরিজনকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়েও সরকারের সঙ্গে আলোচনা করতে চেয়েছিল বিরোধিরা। যদিও সরকার কোনরকম আলোচনার পথে হাঁটতে চাইনি। সরকারের তরফে জানানো হয়, বিল পাশ করার আগে তা নিয়ে আলোচনা করে বিলম্ব করতে চায় না কেন্দ্র। সরকারের এহেন পদক্ষেপের চরম বিরোধিতা করে বিরোধীদের তরফে জানানো হয়েছে, কৃষি আইন পাশ যতখানি অগণতান্ত্রিক ছিল তার চেয়েও বেশি অগণতান্ত্রিক উপায়ে পাশ হয়েছে কৃষি আইন প্রত্যাহার বিল।

আরও পড়ুন:Parliament: সংসদে পাশ কৃষি আইন প্রত্যাহার বিল, আলোচনার দাবিতে অনড় বিরোধীরা

এদিন সরকারের এহেন পদক্ষেপের বিরুদ্ধে গান্ধী মূর্তির সামনে তৃণমূলের ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, দোলা সেন, জহর সরকার, সুনীল মণ্ডল, অপরুপা পোদ্দার, সুখেন্দু শেখর রায়, শান্তা ছেত্রী,নাদিমুল হক, প্রতিমা মন্ডল সহ একাধিক নেতা নেত্রী।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...