Monday, June 22, 2026

Mamata: লক্ষ্য বিজেপি বিরোধিতা: আদিত্য-সঞ্জয়ের সঙ্গে দীর্ঘ আলোচনা মমতার

Date:

Share post:

মুম্বইতে পা রেখেই রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhab Thakre) অসুস্থ থাকায় মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে দেখা করলেন উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে (Aditya Thakre)। ছিলেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতও (Sanjay Raut)। মুখ্যমন্ত্রীকে শাল ও পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান আদিত্য ও সঞ্জয়। রাজনৈতিক মহল সূত্রে খবর, দেশজুড়ে বিজেপির বিরোধিতাই লক্ষ্য। সেই বিষয় নিয়েই তৃণমূল সুপ্রিমো সঙ্গে আলোচনা হয় শিবসেনার দুই শীর্ষ নেতার।

একসময় মহারাষ্ট্র বিজেপির জোট সঙ্গী ছিল শিবসেনা। কিন্তু গত বিধানসভা নির্বাচনে সেই সম্পর্ক তলানিতে ঠেকেছে। বিজেপিকে বাদ দিয়ে অন্য জোট করে মহারাষ্ট্রে ক্ষমতা দখল করেছে উদ্ধব ঠাকরের দল। এই পরিস্থিতিতে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধিতায় তারা কী ভূমিকা নিতে চলেছে- সে বিষয়ে এদিন তৃণমূল সুপ্রিমোর সঙ্গে আদিত্য ও সঞ্জয়ের আলোচনা হয় বলে সূত্রের খবর।

সংসদের শীতকালীন অধিবেশনে রাজ্যসভার ১২ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তার মধ্যে যেমন তৃণমূলের (Tmc) দুই সাংসদ রয়েছেন, তেমনই রয়েছেন শিবসেনার (Shivsrna) দুই সাংসদও। এই পরিস্থিতিতে অধিবেশন কক্ষে বিরুদ্ধে এবং বাইরে আন্দোলনের বিষয়ে দুপক্ষের মধ্যে কথা হয় বলে সূত্রের খবর। সংসদের বাদল অধিবেশনে পেগাসাস থেকে কৃষি আইন বিষয়ে অধিবেশন সরগরম রেখেছিল তৃণমূল। তার ফল মিলেছে হাতেনাতে। পেগাসাস নিয়ে শীর্ষ আদালতের নির্দেশে তদন্ত কমিটি করা হয়েছে। বাতিল হচ্ছে কৃষি আইন। শীতকালীন অধিবেশনে মোদি সরকারের বিরোধিতা আন্দোলনের রূপরেখার বিষয়েও দু’দলের মধ্যে কথা হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।

এর পাশাপাশি গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে আলোচনা করেছেন আদিত্য ঠাকরে-সঞ্জয় রাউত বলে রাজনৈতিক মহল সূত্রে খবর। একই সঙ্গে পর্যটন ও চলচ্চিত্র জগৎ নিয়েও দুই পক্ষের আলোচনা হয়। বৈঠকের ছবি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন সঞ্জয় রাউত। বুধবার, মুম্বইয়ে তরুণ শিল্পোদ্যোগীদের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিনিয়োগে আহ্বান জানাবেন তিনি। এরপরই সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে। সেখানে বিজেপি বিরোধী শক্তিকে একজোট করে লড়াইয়ের বিষয় আলোচনা হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন- Goa: ‘হাত’ ধরল গোয়া ফরোয়ার্ড পার্টি, প্রতারকদের বিশ্বাস করবে না গোয়া: তৃণমূল

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...