Friday, April 3, 2026

Sonu Nigam: এবার সোনুর মুখে “খেলা হবে”, ‘বন্ধু’ অভিষেকের জন্য আসছেন ডায়মন্ড হারবার!

Date:

Share post:

বাংলার বিধানসভা নির্বাচনে যে স্লোগানকে সামনে রেখে ঝড় তুলেছিল তৃণমূল, সেই স্লোগান (Slogan) ইতিমধ্যেই রাজ্যের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এবার সেই জনপ্রিয় “খেলা হবে” স্লোগান শোনা গেল বলিউডের বিখ্যাত গায়ক সোনু নিগমের (Sonu Nigam) গলায়। সোশ্যাল মিডিয়ায় (Social Media) সোনু একটি ভিডিও (Video) বার্তা দিয়েছেন। সেখানেই তাঁর গলায় শোনা গেল, “খেলা হবে”। শুধু তাই নয়, ভিডিওতে তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Bandyopadhyay) ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন বলিউডের বিখ্যাত গায়ক।

ভিডিও বার্তায় কী বলেছেন সোনু?
“নমস্কার, ডায়মন্ড হারবার, আপনাদের সঙ্গে ৫ ডিসেম্বর দেখা হচ্ছে এসিডিও গ্রাউন্ডে, আমার বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। শীঘ্রই দেখা হচ্ছে। খেলা হবে।” এই ভিডিওর ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে। তবে কি তৃণমূলে যোগ দিতে চলেছেন সোনু?

দেশের বিশিষ্টজনদের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। ইতিমধ্যে নাফিসা আলি, লিয়েন্ডার পেজ, রেমো ফার্নান্ডেজে তারকারা যোগ দিয়েছেন তৃণমূলে। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলিউডের আরেক গায়ক বাবুল সুপ্রিয়। এবার দিল্লি সফরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিশিষ্ট কবি-গীতিকার জাভেদ আখতার। এখন মুম্বই সফরে রয়েছেন মমতা। সেখানেও সেলেবদের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে তাঁর।

এদিকে, গত জুলাই থেকেই রাজনীতির সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছেন সোনু। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিভিন্ন পোস্ট দেখে অনেকের মনে হয়েছিল, তিনি হয়তো বিজেপিতে যোগ দেবেন। কিন্তু পরে সোনু নিজেই সেই সম্ভাবনা উড়িয়ে দেন। এই  পরিস্থিতিতে তাঁর গলায় “খেলা হবে” স্লোগান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সকলে।

আরও পড়ুন- Mamata Banerjee: সবার জন্য প্রার্থনা: সিদ্ধি বিনায়কে পুজো দিয়ে মুম্বই সফর শুরু তৃণমূল সুপ্রিমোর

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...