Friday, June 26, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মঙ্গলবার আইএসএলে ১০ গোল। আইএসএলে ফের হার এসসি ইস্টবেঙ্গলের। মঙ্গলবার ওড়িশা এফসির কাছে ৬-৪ গোলে হারল মানোলো দিয়াজের দল। লাল-হলুদের ডিফেন্স নিয়ে উঠল একাধিক প্রশ্ন।

২) মোহনবাগানের সচিব পদ থেকে ইস্তফা দিলেন সৃঞ্জয় বোস। মঙ্গলবার সন্ধ্যায় ইস্তফা দিলেন তিনি। ব‍্যাক্তিগত কারণেই ইস্তফা দেন বলে জানান সৃঞ্জয় বোস। নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন ক্লাব সভাপতি স্বপনসাধন বোসের কাছেও।

৩) দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ভারতীয় দলকে  থাকতে হবে বায়ো বাবলে। মঙ্গলবার এমনটাই জানান হল দক্ষিণ আফ্রিকার ইন্টারন‍্যাশনাল রিলেশনস অ‍্যান্ড কোঅপারেশন। দক্ষিণ আফ্রিকার বিদেশ মন্ত্রক জানিয়েছে, করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রনের মোকাবিলা করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে।

৪) বুধবার আইএসএলের তৃতীয় ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ গত মরশুমের আইএসএল চ‍্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। মুম্বাইয়ের বিরুদ্ধে আক্রমনাত্মক খেলার কথার শোনা গেল বাগান হেডস‍্যারের গলায়।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...