Wednesday, March 25, 2026

Prashant Kishor: শক্তিশালী বিরোধিতার জন্য কংগ্রেসের নেতৃত্বের প্রয়োজন নেই: বিস্ফোরক টুইট প্রশান্ত কিশোরের

Date:

Share post:

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই এবার কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। কংগ্রেস (Congress) যে অংশের প্রতিনিধিত্ব করে তা শক্তিশালী বিরোধীদের জন্য প্রয়োজনীয় হলেও, তাদের নেতৃত্বে প্রয়োজনীয় নয়। অর্থাৎ শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলতে পারেনি কংগ্রেস। পিকে আরও লিখেছেন, যে দলটি গত 10 বছরে 90 শতাংশের বেশি নির্বাচনে হেরেছে তাদের নেতৃত্ব ঐশ্বরিক অধিকারী নয় বিরোধীদের মুখ হয়ে উঠতে পারবে।

বিরোধী জোটের জন্য গণতান্ত্রিক ভাবে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে সওয়াল করেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। নাম না করে তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন কংগ্রেস জোর করেই রাহুল গান্ধীকে (Rahul Gandhi) বিরোধীদের মুখ করার চেষ্টা করছে। কিন্তু সে যোগ্যতা রাহুলের আছে কি? প্রশ্ন তুলে দিলেন প্রশান্ত কিশোর।

আরও পড়ুন:এই সরকার চায় না সংসদ চলুক: বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ডেরেক

তবে, এবারই প্রথম নয়। এর আগেও কংগ্রেসের বিরুদ্ধে একাধিক তোপ দেগেছেন পিকে। তৃণমূলের (Tmc) পক্ষ থেকে বারবার বলা হয়েছে দেশে এখন প্রকৃত কংগ্রেসের ভূমিকা পালন করছে তারাই। এমনকী, মুখ্যমন্ত্রীর মুম্বই সফরে সেখানকার বিশিষ্টজনেরাও এই রায় দিয়েছেন। এই পরিস্থিতিতে বিস্ফোরক কংগ্রেস নেতৃত্ব সামনে আরও বড় প্রশ্ন চিহ্ন তুলে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...