Monday, April 6, 2026

বিজেপি কাউন্সিলর তিস্তাকে খুন করা হয়েছে! রূপার মন্তব্যে তোলপাড় গেরুয়া শিবির

Date:

Share post:

সন্ত্রাস সন্ত্রাস ডাক ছেড়ে বাংলার বুকে যে বিজেপি (BJP) নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য লাফালাফি করছে, তাদের দলের অন্দরেই এবার সন্ত্রাসের ছায়া। অভিযোগ, রাজ্য বিজেপির নেত্রী তথা রাজ্যসভার সাংসদ খোদ রূপা গঙ্গোপাধ্যাযয়ের (Rupa Ganguly).

ত্রিপুরা থেকে উত্তর প্রদেশ, বিহার থেকে গুজরাত বিজেপির সন্ত্রাসের প্রকট ছবি এখন দেশবাসীর কাছে রোজনামচা। আর গেরুয়া শিবিরের অন্দরেই সন্ত্রাসের ছায়া, অভিযোগ উঠল এই বাংলার বুক থেকেই। অভিযোগ করছে বিজেপিরই একটা অংশ।

কী সেই অভিযোগ?

ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে সোশাল মিডিয়ায় করা রূপা গঙ্গোপাধ্যায়ের একটি পোস্ট নিয়ে। যেখানে তাঁর দাবি, গত ২৭ অক্টোবর এক পথ দুর্ঘটনায় মারা যান বিজেপির কাউন্সিলর তিস্তা বিশ্বাস (Tista Biswas)। তিনি ছিলেন কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি’র কো-অর্ডিনেটরও। পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়া থেকে কলকাতা ফেরার পথে নিমতৌড়ি সিগন্যালের কাছে তিস্তার গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের দাবি, তিস্তার মৃত্যু নিছকই দুর্ঘটনা নয়। তিস্তাকে খুন করা হয়েছে। খুব স্বাভাবিক ভাবেই রূপার এই পোস্টে তোলপাড় পড়ে গিয়েছে।

উল্লেখ্য, ৮৬ নম্বর ওয়ার্ডে তিস্তার মৃত্যুর পর তাঁর স্বামী গৌরব বিশ্বাসকে পুরভোটে টিকিট দেয়নি বিজেপি। প্রার্থী করা হয়েছে রাজশ্রী লাহিড়ীকে। তার পরেই রূপার এই পোস্ট বিজেপি’র অন্দরে একাধিক জল্পনা উসকে দিয়েছে।
কেন এই মারাত্মক অভিযোগ করলেন রূপা? এখন তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। জানিয়ে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। তবে কী নিছক পথ দুর্ঘটনা দেখিয়ে আইওয়াশের চেষ্টা নাকি দলের অন্দরের সন্ত্রাসের জন্যই খুন হতে হল তিস্তাকে?

 

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...