Sunday, March 22, 2026

Nusrat Jahan: লোকসভায় কেন্দ্রের নীতির বিরুদ্ধে সুর চড়ালেন ‘নতুন মা’ নুসরত

Date:

Share post:

বিভিন্ন রাষ্ট্রায়ত্তসংস্থার বেসরকারিকরণ নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার তোপ দেগেছেন কেন্দ্রীয় সরকারের এই বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে। শুক্রবার, অধিবেশনের জিরো আওয়ারে মোদির সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন অভিনেত্রী-সাংসদ। কেন লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণ করা হচ্ছে? সেই প্রশ্ন তুলে সরব হন তিনি। ব‍্যাঙ্ক-সহ বিভিন্ন সংস্থার বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। ভবিষ্যতে আরও সরকারি সংস্থা বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। অথচ সেই তালিকায় এমন অনেক সরকারি সংস্থাও রয়েছে, যা রীতিমতো লাভজনক। সংসদের শীতকালীন অধিবেশনের প্রথমদিন থেকেই সংসদের অধিবেশনে উপস্থিত রয়েছেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। পুত্রসন্তানের বয়স কয়েক মাস। কিন্তু তাকে রেখেই অধিবেশনে যোগ দিচ্ছেন অভিনেত্রী।

বিজেপি-বিরোধীদের অভিযোগ, দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে আরও দুর্বল করবে কেন্দ্রের এই জনবিরোধী নীতি। নুসরত বলেন, ”রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিক্রি করে সরকার আসলে নিজের কোষাগার ভরতে চাইছে। এইচপিসিএল (Hpcl), গেইল, কোল ইন্ডিয়া (Coal India), সেল, ভেলের মতো লাভজনক সংস্থাগুলির বেসরকারিকরণ করে সাধারণ মানুষকে আরও ক্ষতির মুখে ফেলে দিচ্ছে সরকার।” কেন লাভজনক সংস্থাগুলির উপরে সরকারের এই কোপ ? প্রশ্ন তোলেন সাংসদ। কেন অলাভজনক সংস্থাগুলিকে বেছে নেওয়া হচ্ছে না? কেন্দ্রের এই সিদ্ধান্তে ওই সংস্থার কর্মীদের ভবিষ‍্যৎ অনিশ্চিত মুখে।

পিপিপি মডেলে অলাভজনক সংস্থাগুলির বেসরকারিকরণের প্রস্তাব দেন নুসরত। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ভবিষ‍্যতের জন‍্য কী পরিকল্পনা নিচ্ছে তাঁর সরকার সংসদে জানান প্রধানমন্ত্রী, দাবি বসিরহাটের সাংসদের।

আরও পড়ুন- Jawad: ফুঁসছে জাওয়াদ, আগামিকাল থেকেই চালু হচ্ছে কন্ট্রোল রুম

 

Related articles

দুবরাজপুরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী, সভা ঘিরে জোর প্রস্তুতি দল-প্রশাসনে

বীরভূমের দুবরাজপুরে চলতি মাসের শেষ সপ্তাহেই নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানিয়েছেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের...

আবার লোডশেডিং করতে পারে: ভবানীপুরের নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

নন্দীগ্রাম ছেড়ে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে তাঁর প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিরোধী দলনেতা। নির্বাচনী প্রচারের শুরু থেকে...

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...