Monday, April 6, 2026

Ronaldo: আর্সেনাল ম‍্যাচে রেকর্ড গড়লেন রোনাল্ডো

Date:

Share post:

অনন্য নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ( cristiano ronaldo)। ৮০০ গোলের চূড়ায় পৌঁছালেন পর্তুগিজ তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতে আর্সেনালের ( Arsenal) বিপক্ষে ৫২তম মিনিটে ইতিহাস গড়া গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর্সেনালের বিরুদ্ধে দলকে এগিয়ে দিয়ে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৮০০ গোলে পা রাখলেন পর্তুগিজ তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে এক হাজার ৯৭ ম্যাচে রোনাল্ডো করলেন মোট ৮০১টি গোল। ফুটবলের  ক্যারিয়ারে গোলের হিসেবে সেরাদের আগেই পেছনে ফেলে ছিলেন রোনাল্ডো।

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে ৩-২ গোলে ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম‍্যাচে জোড়া গোল সিআরসেভেনের। একটি গোল করেন ফার্নান্দেজ। ম‍্যাচে এদিন শুরুতে এগিয়ে যায় আর্সেনাল। ১৩ মিনিটে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন স্মিথ রো। এরপরই ম‍্যানইউর হয়ে সমতা ফেরান ফার্নান্দেজ। ম‍্যাচের ৫২ মিনিটে ম‍্যানইউকে গোল করে এগিয়ে দেন রোনাল্ডো। দু’মিনিটের মধ‍্যে সমতা ফেরান মার্টিন অডেগার্ড। এরপর ম‍্যাচের ৭০ মিনিটে পেনাল্টি থেকে ম‍্যানইউর হয়ে ৩-০ করেন রোনাল্ডো।

আরও পড়ুন:Mohunbagan: বোর্ড থেকেও ইস্তফা সৃঞ্জয়ের, জোড়া দায়িত্বে সৌমিক বোস

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...