Monday, April 6, 2026

কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে মোদির দরবারে বঙ্গ বিজেপি

Date:

Share post:

আসন্ন কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর(Central force) দাবি জানিয়ে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। আর সেই সুরে সুর মিলিয়েছে বঙ্গ বিজেপিও। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টে একটি মামলাও দায়ের করা হয়েছে। এরই মাঝে ভোটে আধাসামরিক বাহিনীর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদরা। এই দলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি(BJP) সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি একাধিক বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছেন সুকান্ত।

জানা গিয়েছে, এদিন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি ও ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন সুকান্ত মজুমদার। আর এই সকল ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে বিজেপি সাংসদদের তরফে। পাশাপাশি সূত্রের খবর, এদিন নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিধি বাস্তবায়নের বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বঙ্গ বিজেপি সাংসদরা। উল্লেখ্য, প্রায় একবছরেরও বেশি সময় আগে আইনে পরিণত হয় সিএএ। তবে এই সংক্রান্ত নিয়ম তৈরি করা সম্ভব হয়নি এখনও। তাই এই আইন লাগুও করা যায়নি। প্রসঙ্গত, এই আইন নিয়ে বাংলা সহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ দেখা গিয়েছিল। এই আবহে কোভিডের অজুহাতে এই আইন লাগু থেকে বিরত থেকেছে কেন্দ্র।

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...