Wednesday, June 24, 2026

পাকিস্তান থেকে আসে দূষিত হাওয়া: সুপ্রিম কোর্টে দাবি যোগী সরকারের, পাল্টা তোপ আদালতের

Date:

Share post:

বায়ুদূষণ(air pollution) মামলায় সুপ্রিম কোর্টের(Supreme Court) শুনানি চলাকালীন যোগী সরকারের(Yogi government) উকিল রঞ্জিত কুমার শুক্রবার জানালেন, উত্তর প্রদেশ ডাউনবিট এলাকা। ফলে সেখানে বেশিরভাগ হাওয়া পাকিস্তান(Pakistan) থেকে আসে। এই অবস্থায় উত্তরপ্রদেশের চিনি মিল ও দুধের ফ্যাক্টরী গুলির উপর কোনরকম বিধি নিষেধ লাগানো উচিত নয়। এহেন বক্তব্যের পর পাল্টা আদালতের তরফে প্রধান বিচারপতি যোগী সরকারকে কটাক্ষ করে জানালেন, তাহলে আপনারা চাইছেন পাকিস্তানের ফ্যাক্টরি গুলিকে বন্ধ করা হোক।

উল্লেখ্য, বায়ু দূষণের জেরে ভয়াবহ অবস্থা রাজধানী দিল্লির। দূষণ নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র ও দিল্লি সরকারকে পদক্ষেপ নিতে বলা হয়েছিল আদালতের তরফে। তাতেও কাজ না হয় দিল্লি উত্তরপ্রদেশ সহ সংলগ্ন এলাকাগুলিতে কলকারখানার ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে। এর প্রভাব পড়েছে উত্তরপ্রদেশেও । উত্তরপ্রদেশের চিনি ও দুধ ফ্যাক্টরিগুলি ৮ ঘন্টার জন্য চালু রাখার নির্দেশ দিয়েছে আদালত। এরই প্রতিবাদে শীর্ষ আদালতে উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী বলেন, এই সিদ্ধান্তে কৃষকদের সমস্যা হবে। তাছাড়া দিল্লি থেকে ওই কারখানা গুলির দূরত্ব ৯০ কিলোমিটার। এবং উত্তর প্রদেশ ডাউনবিট এলাকা হওয়ায় সেখানে পাকিস্তান থেকে দূষিত হওয়া আসে। এর প্রত্যুত্তরে আদালত জানায়, তাহলে আপনারা এখন পাকিস্তানের কারখানাগুলো বন্ধ করতে চাইছেন। পাশাপাশি সুপ্রিম কোর্ট আরো জানিয়েছে আপনারা আয়োগের কাছে যান তাদেরকে বিষয়টি বলুন এবং সিদ্ধান্ত নিন।

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...