Tuesday, June 9, 2026

Jadavpur University: ইসরো সন্তুষ্ট যাদবপুরের গবেষণায় 

Date:

Share post:

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিভিন্ন প্রকল্পে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-গবেষকরা। এই বিষয়ে বুধবার একটি রিভিউ বৈঠক ছিল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, যাদবপুরের  অধ্যাপক-গবেষকদের কাজে ইসরো কর্তৃপক্ষ বেশ সন্তুষ্ট। বছর দুয়েক ধরে করোনার জন্য বেশ কিছু প্রকল্পের কাজ মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। সেই থমকে যাওয়া    প্রকল্পগুলির জন্য সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরো।

আরও পড়ুন- Singur Murder: একই পরিবারের চারজনকে খুনের ঘটনায় নয়া মোড়, জালে মূল অভিযুক্তর ভাই

আরও জানা গিয়েছে, চন্দ্রযানের অত্যাধুনিক ল্যান্ডার তৈরির কাজ করছেন  যাদবপুরের পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক অমিতাভ গুপ্ত এবং তাঁর সহযোগী গবেষকরা। তাদের এই কাজ নিয়েও ইসরো কর্তৃপক্ষ  সন্তোষ প্রকাশ করেছেন। এই প্রকল্পটির কাজ শেষ করার জন্য আগামী বছরের মে মাস পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে ইসরো। যাদবপুরের অধ্যাপক-গবেষকরা এই বাড়তি সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে চান।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...