Sunday, April 12, 2026

Omicron: রাজধানীতে হানা দিল ওমিক্রন, দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫

Date:

Share post:

ওমিক্রন নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। প্রতিনিয়তই বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। কর্নাটক, গুজরাট,মুম্বইয়ের পর রবিবার রাজধানীতেও হানা দিল ওমিক্রন। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন(Satyandar Jain) জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি তানজানিয়া থেকে দিল্লিতে(Delhi) ফিরেছিলেন। তাঁকে লোকনায়ক জয়প্রকাশ নারায়ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাজধানীতে ওমিক্রন(Omicron) আক্রান্ত ধরা পড়ায় দেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।



আরও পড়ুন:Omicron: চতুর্থ আক্রান্তের খোঁজ মিলল মুম্বইয়ে, উদ্বেগে কেন্দ্র


প্রসঙ্গত, শনিবার রাতেই মুম্বইয়ে এক মেরিন ইঞ্জিনিয়ারের দেহে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজ মিলেছে। এর আগে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল কর্নাটকে। সেখানে দুই ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়ে। তারপরই গুজরাটেও হদিশ মিলেছে ওমিক্রনের। কোভিড-এর এই নতুন রূপকে নিয়ে ইতিমধ্যেই বিশ্ব জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভারত-সহ একাধিক দেশ আন্তর্জাতিক বিমানে আগত যাত্রীদের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। ‘ঝুঁকিপূর্ণ’ দেশগুলি শনাক্ত করে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...