Saturday, March 14, 2026

R Ashwin: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় দিনেও রেকর্ড গড়লেন অশ্বিন

Date:

Share post:

ভারত-নিউজিল‍্যান্ড ( India-New Zealand) দ্বিতীয় টেস্টের (2nd Test) তৃতীয় দিনে রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন ( R Ashwin)। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত নিয়েছেন ৩ উইকেট। আর এই তিন উইকেট নিতেই রেকর্ড গড়লেন তিনি। চলতি বছরে টেস্টে ৫০টি উইকেট হল অশ্বিনের। ২০২১ সালে এত উইকেট আর কোনও বোলার পাননি। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে বল করতে গিয়ে অশ্বিন টপকে গেলেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে।

চলতি বছর টেস্টে ৫০টি উইকেট হল অশ্বিনের।  ৪৪টি উইকেট শাহিন শাহ আফ্রিদির। পাকিস্তান দলে আফ্রিদির সতীর্থ হাসান আলির এই বছর ৩৯টি উইকেট। তিনি অশ্বিন, আফ্রিদির পরে তৃতীয় স্থানে রয়েছেন।

আরও পড়ুন:India-New Zealand: তৃতীয় দিনের শেষে কিউয়িদের রান ৫ উইকেটে ১৪০, ৪০০ রানে এগিয়ে বিরাট কোহলির দল

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...