Sunday, April 12, 2026

Hiran Chatterjee: কেন হোর্ডিং, পোস্টারে নেই বিজেপি বিধায়কের ছবি? ফের দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ হিরণের

Date:

Share post:

কেন হোর্ডিং, পোস্টারে নেই বিজেপি বিধায়কের (BJP MLA) ছবি? এই নিয়েই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) বিঁধে হিরণের মন্তব্য, ‘আমি হোর্ডিং, পোস্টারে নেই। আমি মানুষের জন্য নিরন্তর কাজ করে চলি।’ যা নিয়ে খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেসও (Trinamool Congress)।

আরও পড়ুন: সোমে সংসদে ব্যাঙ্ক বেসরকারিকরণ বিল, দেশজুড়ে প্রতিবাদের হুঁশিয়ারি রাকেশ টিকায়েতের

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হওয়ার জন্য দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার, হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে খড়পুরের (Kharagpur) বিভিন্ন এলাকা। হোর্ডিংয়ে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিত মালব্যর ছবিও রয়েছে। এমনকি হোর্ডিংয়ে রয়েছেন জেলা সভাপতি সৌমেন তিওয়ারিও। কিন্তু, নেই বিধায়ক হিরণ! আর তাতেই ক্ষুব্ধ বিধায়ক।

হিরণ (Hiran Chatterjee) বলেন, “আমি হোর্ডিং পোস্টারে নেই। নিরন্তর মানুষের জন্য কাজ করে চলি। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। জনতাই জনার্দন। তাঁরা ভোট দিয়ে জেতাতে পারবেন না। মানুষই শেষ কথা বলবে।”

এ প্রসঙ্গে পিংলার তৃণমূল কংগ্রেস বিধায়ক অজিত মাইতি (TMC MlA Ajit Maity) বলেন, “হিরণের দুঃখ পাওয়ার কিছু নেই। আমি নিশ্চিত করে দিচ্ছি হিরণ কাজ করবার সুযোগ পাবেন। কারণ তৃণমূল কংগ্রেস কাজ করবার দল।”

আরও পড়ুন: ফের শীর্ষ নেতৃত্বের সমালোচনা, কংগ্রেস ত্যাগের জল্পনা বাড়ালেন গুলাম নবি আজাদ

হিরণের ক্ষোভ উগরানো প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, এখনও পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...