Saturday, April 4, 2026

Nagaland Firing:সন্ত্রাসবাদী ভেবে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত একাধিক গ্রামবাসী

Date:

Share post:

‘ভুল’ করে সন্ত্রাসবাদী ভেবে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হলেন অন্তত ১২ জন গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ডে(Nagaland) মন জেলার ওটিং গ্রামে। জানা গিয়েছে, গ্রামে সন্ত্রাসদমন অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনী ভুলবশত গ্রামবাসীদের ওপর গুলি চালায়। তাতেই মারা যান গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এক জওয়ানেরও মৃত্যু হয়েছে।  ঘটনাটি ‘দুর্ভাগ্যজনক’ বলে দুঃখপ্রকাশ করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিও (Neiphiu Rio)।

আরও পড়ুন:Omicron: চতুর্থ আক্রান্তের খোঁজ মিলল মুম্বইয়ে, উদ্বেগে কেন্দ্র
নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিও(Neiphiu Rio) টুইটারে এই ঘটনার উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশপাশি ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের বিশেষ দল গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। টুইটে তিনি লিখেছেন, ‘একটি দুর্ভাগ্যজনক ঘটনায় মন জেলার ওটিং-এ গ্রামবাসীদের মৃত্যু হয়েছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সিট গঠন করে উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে, আইন মেনে বিচার হবে। প্রত্যেকের কাছে শান্তিরক্ষার আবেদন জানাচ্ছি।’



পাশাপাশি এই ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। টুইটে তিনি লেখেন, ‘ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত হবে। দোষীদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।’



স্থানীয় সূত্রের খবর, একটি পিক-আপ ভ্যানে করে ওটিং গ্রামে ফিরছিলেন গ্রামবাসীরা। ‘সন্ত্রাসবাদী’ ভেবে তাদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও তাঁরা বাড়ি না ফেরায় তাঁদের খুঁজতে যায় পরিবারের লোকেরা। এরপরই দেখা যায় ট্রাকের ওপর তাঁদের মৃতদেহ পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।  এবং নিরাপত্তা বাহিনীর দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ত্রাস রুখতে তিরু-ওটিং রোডে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই সময় স্থানীয় গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়ে নিরাপত্তাবাহিনী গুলি চালাতে শুরু করে। গুলিতে গ্রামবাসীরা মারা যেতে উত্তেজনা বাড়ে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...