Tuesday, June 16, 2026

Jawad: জাওয়াদ এখন গভীর নিম্নচাপ, বঙ্গের উপকূলবর্তী জেলার ভারী বর্ষণের সম্ভাবনা

Date:

Share post:

শক্তিক্ষয় করে ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ। রবিবার সকালে তা আরও শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঘণ্টায় ১১ কিলোমিটার গতিবেগে ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার দুপুরেই নিম্নচাপ হয়ে পুরীতে ঢুকবে জাওয়াদ। তারপর ক্রমশ আরও শক্তিক্ষয় করে বাংলায় ঢুকবে। যার জেরে বঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Jawad Cyclone: আমফান-ইয়াসের স্মৃতি উসকে দিয়েও বঙ্গে আসছে না জাওয়াদ, শুধুই বৃষ্টিপাত
বর্তমানে বিশাখাপত্তনম থেকে ১৮০ কিলোমিটার, গোপালপুর থেকে ২০০ কিলোমিটার, পুরী থেকে ২৭০ কিলোমিটার এবং পারাদ্বীপ থেকে ৩৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্নিঝড় জাওয়াদ। দুপুর নাগাদ ওড়িশা উপকূল ধরে বাংলায় প্রবেশ আগামী ১২ ঘণ্টায় ক্রমশ দুর্বল হবে নিম্নচাপ। যদিও এর প্রভাবে গতকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া,বীরভূম,নদিয়া,মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইবে।

বঙ্গোপসাগরে হঠাৎ ঘনিয়ে ওঠা ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ যে ক্রমশ শক্তি হারাচ্ছে তা শনিবারই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। মৌসম ভবন জানিয়েছে রবিবার দুপুরে জাওয়াদ ওড়িশার উপকূলে পৌঁছে শক্তি হারাতে শুরু করবে। এরপর সেটি সাধারণ নিম্নচাপে পরিণত হয়ে বাংলায় ঢুকবে। এদিকে রবিবার সকাল থেকেই জাওয়াদ প্রবেশের আগেই উত্তাল দীঘার সমুদ্র। সেখানে তীব্র জলোচ্ছ্বাস শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ, ন্যূনতম ৮৪ শতাংশ থাকবে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ০০৫.৩ মিলিমিটার৷

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...